শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেল শাক-সবজিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা কৃষকদের অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উঠানে ফেলে পালালো স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এস্কাফসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান
১৭, লালমনিরহাট-২ (কালীগঞ্জ, আদিতমারী) আসনে আ’লীগের দুই শক্তিশালী প্রার্থী তীব্র লড়াইয়ের আভাস!

১৭, লালমনিরহাট-২ (কালীগঞ্জ, আদিতমারী) আসনে আ’লীগের দুই শক্তিশালী প্রার্থী তীব্র লড়াইয়ের আভাস!

১৭, লালমনিরহাট-০২ (কালীগঞ্জ, আদিতমারী) সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে লড়াই হবে তীব্র। কারণ, এখানে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি মোঃ সিরাজুল হক। নেতা-কর্মী ও ভোটারদের সঙ্গে কথা বলে ওই দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে।

 

জানা গেছে, অনেক বিচার-বিশ্লেষণ করে এখানে বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে বাংলাদেশ আওয়ামী লীগের এবং বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি মোঃ সিরাজুল হক স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

 

এ প্রতিযোগিতা পূর্ণ নির্বাচনকে ঘিরে জাতীয় পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), গণতন্ত্রী পার্টিসহ অন্যান্য স্বতন্ত্র প্রার্থীর নেতা-কর্মীরাও খুশি। তাঁরাও স্ব স্ব অবস্থান থেকে চেষ্টা করছেন।

 

এছাড়াও এ আসনে জাতীয় পার্টির মোঃ দেলোয়ার হোসেন, বাংলাদেশ মুসলিম লীগের মোঃ বাদশা মিয়া, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)র মোঃ শরিফুল ইসলাম, গণতন্ত্রী পার্টির সুবৃত্তি রানীসহ মোঃ মমতাজ আলী স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone