শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ১৫ বিজিবি’র বাড়তি সতর্কতা জারি এবং টহল জোরদার বৃদ্ধের ওপর বর্বরতা, গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন ত্রাণের টিন ও অনুদানের টাকা ফেরত দিলেন বিএনপির নেতাসহ স্বচ্ছল পরিবারের ৪জন মরিচ চাষ বাড়ছে র‌্যাবের অভিযানে ৯৩.৫কেজি গাঁজা জব্দসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গাঁজাসহ ১জন আসামী আটক পাট শাক চাষে ঝুঁকছেন কৃষকেরা ১৫ বিজিবি’র চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় প্যান্ট পিছ জব্দ রংপুর ও লালমনিরহাটে ২টি ইটভাটাকে ৭লক্ষ টাকা জরিমানা ও ১টি চিমনি ধ্বংস সর্পদংশ‌নে শিশুর মৃত্যু
বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে ৫হাজার টাকা জরিমানা!

বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে ৫হাজার টাকা জরিমানা!

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় বিএসটিআই এর মোবাইল কোর্টের অভিযানে ৫হাজার টাকা জরিমানা করেছে।

 

বুধবার (৪ অক্টোবর) বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুর এবং লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় একটি ভ্রাম্যমান মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

 

উক্ত ভ্রাম্যমান মোবাইল কোর্ট অভিযানে মেসার্স শর্মিলা ফিলিং স্টেশন, রসুলগঞ্জ, পাটগ্রাম, লালমনিরহাট প্রতিষ্ঠানটিকে স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন সনদ হালনাগাদ না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর ৩২(৩)/৪৮ ধারায় ৫০০০/- টাকা জরিমানা করা হয়।

 

মোবাইল কোর্ট পরিচালনা করেন লালমনিরহাটের পাটগ্রাম সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল ওয়াজেদ। প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুরের পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌঃ প্রান্তজিত সরকার এবং ফিল্ড অফিসার (সিএম) প্রকৌঃ মোঃ তাওহিদ আল-আমিন।

 

বিএসটিআই বিভাগীয় অফিস রংপুর এর প্রধান উপ-পরিচালক (মেট্রোলজি) মফিজ উদ্দিন আহমাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone