শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
হাত বদলে বাড়ে সবজির দাম; বঞ্চিত হন চাষিরা স্কুল ছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন ও ২লক্ষ টাকা জরিমানা ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নারী কৃষক দলের নেতৃত্বে সিআরএসএ মডেল জোরদারকরণের লক্ষ্যে সোলার পাম্প বিতরণ অনুষ্ঠিত সারের দাবিতে জাতীয় মহাসড়ক অবরোধ, ডিলার ও মাঠকর্মী অবরুদ্ধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক সংগীত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ‎শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৬৯হাজার ৫শত টাকার ভারতীয় গাঁজাসহ ইজিবাইক আটক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত যুবদল নেতা এম এ হালিম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
সীমান্তে ভারতীয় বিশাল আকৃতির ২০টি গরু-মহিষ আটক

সীমান্তে ভারতীয় বিশাল আকৃতির ২০টি গরু-মহিষ আটক

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার ৩টি ১৫বিজিবি’র বিওপি ক্যাম্পের টহলদল ১৮টি বিশাল আকৃতির ভারতীয় গরু ও ২টি বিশাল আকৃতির ভারতীয় মহিষ সীমান্ত হতে উদ্ধার করেছে। এসব পশু চোরাকারবারীগণ ভারত হতে পাচার করে বাংলাদেশে নিয়ে আসছিল। উদ্ধার হওয়া পশুর বাজার মূল্য প্রায় ১৮লাখ টাকা।

 

আজ রবিবার ৫ জুলাই বিকেলে পশুগুলো নিলামে বিক্রি করা হয়েছে।

 

১৫বিজিবি’র লালমনিরহাট ক্যাম্প সূত্রে জানা গেছে, লালমনিরহাট জেলার লোহাখুচি, দূর্গাপুর ও দিগলটারি সীমান্ত দিয়ে ১৮টি বিশাল আকৃতির ভারতীয় গরু ও ২টি বিশাল আকৃতির ভারতীয় মহিষ ভারতীয় চোরাকারবারীর সহায়তায় বাংলাদেশে পাচার হয়ে আসে। এ সময় লোহাখুচি, দূর্গাপুর ও দিগলটারি ১৫বিজিবি’র সদস্যরা টহল দেয়ার সময় তাদের দেখে ফেলে। চোরাকারবারিরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে দ্রুত অন্ধকারে পালিয়ে যায়। গরু ও মহিষগুলোকে আটক করে ক্যাম্পে নিয়ে আসা হয়।

 

আজ রবিবার ৫ জুলাই কাস্টমস কর্তৃপক্ষের মাধ্যমে পশুগুলোকে নিলামে তোলা হয়েছে।

 

লালমনিরহাট ১৫বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল এসএম তহিদুল আলম জানান, আটককৃত পশুগুলোর বাজার মূল্য প্রায় ১৮লাখ টাকা। কোন অবস্থাতে সীমান্তে পশুসহ কোন কিছু পাচার করতে দেয়া হবে না। চোরাচালানী নিয়ন্ত্রণে রাখতে বিজিবি দিনরাত কাজ করছে। সীমান্ত গ্রামের অধিবাসীদের সন্ধ্যার আগে আগেই কাজ শেষে বাড়ি ফেরার পরামর্শ দেন। নিজের নিরাপত্তা ও করোনা সংক্রামণ ঝুঁকি এড়াতে সচেতন হতে বলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone