শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ওয়াপদা বাঁধের বেহাল দশা: চরম দুশ্চিন্তায় দিন পার করছেন ধরলা নদী পাড়ের মানুষ গাছে গাছে জাম্বুরা ধরেছে খালেদা জিয়ার হাত ধরেই দেশে শিক্ষার আধুনিকায়নের ভিত্তি রচিত হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নিষিদ্ধ প্রসাধনী জব্দ; ২টি প্রতিষ্ঠানকে ১২হাজার টাকা জরিমানা মোবাইল কোর্টের অভিযানে ৩ মামলায় ২হাজার ৫শত টাকা জরিমানা আদায় আধুনিক কৃষি প্রযুক্তিকে এগিয়ে নিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি লালমনিরহাট জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযানে ২টি ড্রেজার মেশিন ধ্বংস ডাকাতি মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার

ঘাতক করোনায় ১৫জন অাক্রান্ত

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: গত ২৪ঘন্টায় লালমনিরহাট জেলায় ঘাতক করোনায় ১৫জন অাক্রান্তের খবর নিশ্চিত করেছে লালমনিরহাট সি এস অফিস।

 

আজ রবিবার ৫ জুলাই রাত ৮টায় লালমনিরহাট সি এস অফিস সূত্রে জানা যায়, লালমনিরহাট সদরের সাহেব পাড়ায় ১জন, কালীগঞ্জের কাশিরাম তুষভান্ডার এলাকার ২জন ও পাটগ্রাম পৌরসভার নিউ পূর্বপাড়া, জগতবেড় এবং সোনালী ব্যাংক লিমিটেড পাটগ্রাম শাখার ১জন ব্যাংকারসহ ১২জন করোনায় অাক্রান্ত হয়েছে। অাক্রান্তদের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা করা হলে তাদের দেহে করোনা সনাক্ত হয়। তবে পাটগ্রাম উপজেলায় এ যাবত ৬৮জন করোনায় অাক্রান্ত এবং মারা গেছে ১জন। লালমনিরহাট জেলায় মোট ১শত ৭১জন করোনা রোগী এর মধ্যে ৭৩জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। করোনায় সারা জেলা মিলে এ  যাবত ২জন মারা গেছে।

 

লালমনিরহাট সি এস অফিস আরও জানায়, আজ রবিবার অাক্রান্তের মধ্যে মহিলা ৫জন ও পুরুষ ১০জন করোনায় অাক্রান্ত হয়েছে।

 

আজ রবিবার রাত ৮টা  ১৯মিনিটে লালমনিরহাট জেলা প্রশাসক অাবু জাফর এর সাথে মোবাইলে যোগাযোগ করে পাটগ্রাম উপজেলায় করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি নিয়ে পাটগ্রাম উপজেলা লকডাউন করা হবে কি না, জানতে চাইলে তিনি জানান, অামরা স্বাস্থ্যবিধি লক্ষ্য করে দেখবো যদি লকডাউনে যাওয়া লাগে তা করবো।

 

তবে জেলার হাট-বাজার ও রাস্তা পথে সঠিক ভাবে স্বাস্থ্যবিধি না মানায় লালমনিরহাটে হু হু করে করোনা রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে বলে সচেতন মহলের দাবী।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone