শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেল শাক-সবজিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা কৃষকদের অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উঠানে ফেলে পালালো স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এস্কাফসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান
বঙ্গবন্ধুকে কটূক্তি করায় জেলা বিএনপি’র সভাপতির বিরুদ্ধে মামলা

বঙ্গবন্ধুকে কটূক্তি করায় জেলা বিএনপি’র সভাপতির বিরুদ্ধে মামলা

লালমনিরহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ‘অসম্মানজনক ও ব্যঙ্গাত্বক প্রচারণার মাধ্যমে প্রপাগান্ডা চালানো ও ভাবমূর্তি ক্ষুন্নের’ অভিযোগে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপি’র সভাপতি আসাদুল হাবিব দুলু’র বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

 

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক মামলা রেকর্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এর আগে গত বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) লালমনিরহাটের থানাপাড়ার বাসিন্দা অ্যাড. মোঃ রকিবুল ইসলাম খান তার বিরুদ্ধে অভিযোগটি দায়ের করেছেন।

 

অভিযোগের বিবরণে বলা হয়, গত ৩০ আগস্ট বিকাল ৫টায় লালমনিরহাট জেলা বিএনপি অফিসের সামনে পাকা রাস্তার উপর দাড়িয়ে এক বক্তৃতায় আসাদুল হাবিব দুলু বলেন, ‘বঙ্গবন্ধু টঙ্গবন্ধু সব বঙ্গোপসাগরে ভেসে গেছে’। একইভাবে গত ৬ সেপ্টেম্বর লালমনিরহাট সদর উপজেলাধীন খুনিয়াগাছ মিলন বাজারে এক জনসভায় বক্তৃতা করতে গিয়ে বলেন, ‘শেখ হাসিনার বাবাকে যত লোক না চেনে তার থেকে হাজার গুণ বেশি চেনে ড. মোঃ ইউনুসকে’। যা বিএনপি মিডিয়া সেল নামক ফেসবুক আইডিতে প্রচারের মাধ্যমে জাতির পিতার ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। এ ছাড়া ফেসবুকে লাইভ প্রচার করে জাতির পিতার বিরুদ্ধে ব্যঙ্গার্থক এবং অসম্মানজনক প্রচারণার মাধ্যমে প্রপাগান্ডা চালায়।

 

অভিযোগটি দায়েরের পর থেকেই বিএনপি’র নেতাকর্মীরা সভা-সমাবেশ করে তাদের নেতার বিরুদ্ধে মামলা দায়েরের হলে লালমনিরহাট অচল করে দেওয়ার হুমকি দিয়ে আসছিল।

 

এদিকে, মামলা দায়েরের পর অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকে লালমনিরহাট জেলা শহরের বিভিন্ন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, বঙ্গবন্ধুকে কটূক্তির অভিযোগে দায়ের করা মামলাটি রেকর্ড করা হয়েছে। নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone