শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
একজন সফল নিবেদিত প্রাণ সংগীত শিল্পী শ্রী মনিন্দ্র নাথ রায় মনি অভিযান সংঘের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণে গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ এবং গাঁজা জব্দ সিসিটিভির সামনে ঘুষ গ্রহণ; ৪ পুলিশকে প্রত্যাহার পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই; র‍্যাবের অভিযানে গ্রেফতার-২ যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর পৈশাচিক অ্যাসিড হামলা; প্রধান আসামি পাষণ্ড স্বামী পলাতক ভক্তি ও উল্লাসে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব ‎লালমনিরহাটের প্রবেশদ্বার মিশন মোড় গোলচত্ত্বর তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে গণভোট ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন, বিএনপির বিরুদ্ধেও সার্জিসের তোপ

লালমনিরহাটে খেলার মাঠে শিল্প ও বাণিজ্য মেলা

Exif_JPEG_420

লালমনিরহাট জেলা শহরের শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলা ও শরীরচর্চার এক প্রাণকেন্দ্র লালমনিরহাট কালেক্টরেট খেলার মাঠ। কিন্তু মাঠটিতে রোববার (২৭ আগস্ট) থেকে কোনো খেলাধুলা নেই। উল্টো মাঠ খোঁড়াখুঁড়ি করে লালমনিরহাট শিল্প ও বাণিজ্য মেলা-২০২৩ এর অবকাঠামো কাজ চলছে।

 

লালমনিরহাট জেলা শহরের আবাসিক এলাকায় এই মাঠে লালমনিরহাট শিল্প ও বাণিজ্য মেলা বসানোর অনুমতি দিয়েছে প্রশাসন। আর খেলার মাঠ মোটা টাকায় মেলার জন্য ভাড়া দিয়েছে লালমনিরহাটের প্রশাসন।

 

স্থানীয়রা বলছেন, খেলার মাঠে লালমনিরহাট শিল্প ও বাণিজ্য মেলা বসানোর কারণে শুধু আবাসিক এলাকার পরিবেশ বিঘ্নিত হবে না, খোঁড়াখুঁড়ির কারণে মাঠ ক্ষতিগ্রস্ত হওয়ায় মেলা শেষ হওয়ার পরও এটি খেলাধুলার অনুপযোগী হয়ে পড়বে।

 

এই মেলার আয়োজক লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। ইভেন্ট ম্যানেজমেন্টে বাপ্পি এন্টারপ্রাইজ।

 

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) লালমনিরহাট শিল্প ও বাণিজ্য মেলা-২০২৩ এর আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন হবে।

 

পর্যালোচনা করে জানা গেছে, খেলার মাঠ, উন্মুক্ত স্থান, উদ্যান এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন, ২০০০-এর ৫ নম্বর ধারা অনুযায়ী, খেলার মাঠ অন্য কোনোভাবে ব্যবহার করা যাইবে না বা অনুরূপ ব্যবহারের জন্য ভাড়া, ইজারা বা অন্য কোনোভাবে হস্তান্তর করা যাবে না৷ কোন ব্যক্তি এই আইনের কোন বিধান লঙ্ঘন করিলে তিনি অনধিক ৫ বৎসরের কারাদণ্ড বা অনধিক ৫০ (পঞ্চাশ) হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন মর্মে বিধান আছে।

 

জানা গেছে, লালমনিরহাট শিল্প ও বাণিজ্য মেলার জন্য রোববার (২৭ আগস্ট) থেকে লালমনিরহাট কালেক্টরেট খেলার মাঠে স্টল, ফটক, কৃত্রিম ফোয়ারা, টাওয়ার ও সাংস্কৃতিক মঞ্চ খোঁড়াখুঁড়ি করে নির্মাণ করা হয়েছে। এতে বন্ধ হয়ে পড়েছে সব ধরনের খেলাধুলা ও অনুশীলন।

 

সরেজমিন ঘুরে দেখা গেছে, মাঠের সিংহভাগ অংশজুড়ে প্যান্ডেল তৈরি করা হয়েছে। প্যান্ডেলের চারপাশ টিন দিয়ে ঘিরে স্টল বানানো হয়েছে। মাঠের ভেতরেও আছে বেশ কিছু স্টল। মাঠের একদিকে চরকি, দোলনা, নাগরদোলা, মটর সাইকেলসহ নানা রাইড স্থাপন করা হয়েছে। মেলার প্রবেশমুখে ইট দিয়ে স্থায়ী অবকাঠামোর মতো স্থাপনা নির্মাণ করা হয়েছে।

 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, লালমনিরহাট জেলা শহরের আবাসিক এলাকা ঘেঁষে শিল্প ও বাণিজ্য এই মেলা চলবে। আমাদের নানা সমস্যায় পড়তে হবে।

 

খেলোয়াড়রা বলছেন, ঐতিহ্যবাহী এই খেলার মাঠে যুগ যুগ ধরে খেলাধুলা ও চর্চা করে আসছেন খেলোয়াড়রা। শহরের ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলায় ভরসাও এই মাঠ।

 

এদিকে, গত ২৯ আগস্ট দুপুর ১টায় লালমনিরহাটের মিশন মোড় গোল চত্বরে খেলোয়াড়দের আয়োজনে “খেলা ধূলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল” এই শ্লোগান নিয়ে “যে মাঠে করি খেলা, সে মাঠে কিসের মেলা” এ দাবি রেখে লালমনিরহাট কালেক্টরেট মাঠ সব ধরনের মেলা থেকে নিষিদ্ধ করে দেওয়া ও মাঠটি দেখভাল করে খেলাধূলার জন্য উপযোগী করে দেওয়ার লক্ষ্যে সকল ক্রীড়া প্রেমীদের একজোটে- প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছিল।

 

অপরদিকে, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় লালমনিরহাটের গোশালা রোড বাট্টা মোড় চত্বরে লালমনিরহাট জেলার সাধারণ ব্যবসায়ীবৃন্দের আয়োজনে লালমনিরহাটের কালেক্টরেট মাঠে মেলা বন্ধের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone