শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৪৮হাজার ৮শত টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও ফেন্সিডিল এবং ইস্কাপ সিরাপ জব্দ বগি রেখে ২কিলোমিটার দূরে ইঞ্জিন, আড়াই ঘণ্টা সড়ক-রেল যোগাযোগ বন্ধ অবৈধভাবে পাথর তুললে আটকে খবর দিতে বললেন-এমপি হাসান রাজীব প্রধান ‎সবুজের সমারোহে ভরে উঠেছে লালমনিরহাটের সবজি গ্রাম হেলাল হোসেন কবির : সাংবাদিকতা ও কাব্যচর্চার দ্বৈত পরিচয় ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ৪লক্ষ টাকার ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ান ডে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার নাশকতার পরিকল্পনাকালে যুবলীগের সহ-সভাপতি আটক

রমা

ডা. জাকিউল ইসলাম ফারুকী

কতোদিন তোমার সাথে দেখা নেই,

এবার ২০২০ প্রথম যখন দেখা হলো,

তোমাকে আমার বই দিলাম,

সেদিন তোমার চোখে ,আমাকে স্পর্শ করার সজল আকুতি ছিলো,

তোমার হাতে লাগানো ‘চালভাদাল’

এর গাছটা দেখিয়ে বললাম,

তোমার আমার লাগানো বৃক্ষ,

কি একটা রহস্যময় হাসি দিলে,

কালিম্পং এ রবীন্দ্রনাথ এর লাগানো শতপর্নী বৃক্ষের কথা

তোমাকে কি বলেছি !

কেমন আছো তুমি, তোমার কথা এই করোনার মহামারীতে বারবার করে মনে আসে, সব কিছু বন্ধ হবে

এমন সময় আসবে,ভাবিনি কখনো।

তোমার কন্ঠের মাঝে কান্না ভেসে আসে,

দেখতে পাই তোমার দুচোখে জল ঝরছে

কেমন এ ভালোবাসা কাঁদায় শুধু।

রমা অনেকদিন পর মনেহলো,

তোমার সাথে দুরে কোথাও বেড়াতে যেতে হবে।

সেবার আদিতমারীতে তোমাদের বাড়ী

কি গহীন গ্রাম,

চাঁদনী রাতের উচ্ছল জোৎস্নায়

মনে হলো,থেকে যাই।

সেই রাত সেই ঊষর মরুর মতো রাত।

আমরা জীবনের কতো রাত কাজ নিয়ে

ওটি তে কাটিয়েছি,

তখনকার সময় অসাধারন,কাজের মাঝে তোমার পেটের অনাগত প্রথম সন্তান, অসুস্থতা নিয়ে কাজ করা,

একদিন তুমি সত্যিই ব্লাকআউট হয়েপরে গেলে,

তোমার দাঁত ভাংলো, ঠোঁটটার মাঝে দাঁতের ভগ্নাংশ গেঁথে রইলো দীর্ঘদিন,

প্রফেশনাল হ্যাজার্ড বলে কথা,

সেদিন তোমাকে পড়ে যাবার আগে,

যদি ধরে ফেলতাম,

তাহলে এমন স্মৃতিভূক হতে পারতাম না।কারন কি জানো, তোমাকে দেখলেঠোঁটে চোখ যায়, দাগ দুটো, সাথে ভেসে ওঠা স্মৃতি।

১১/৫/২০২০

সোনালীপার্ক,   লালমনিরহাট।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone