শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু মাদক ব্যবসায়ীদের হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত; আশঙ্কাজনক অবস্থা এসআই রুহুল আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত
হিংস্র বাঘিনী

হিংস্র বাঘিনী

হাসনা হেনা:

যখন যা বলেছো মুখ বুঝে সয়েছি,

চড় মারতে চেয়েছো গাল পেতে দিয়েছি,

বেল্ট খুলেছো পিট পেতে দিয়েছি।

ইচ্ছে মতো ঝাল মিটিয়েছো

যখন যা বলেছো তাই শুনার

সাধ্য মতো চেষ্টা করেছি।

 

পাসওয়ার্ড চেয়েছো তাও দিয়েছি।

আমার পাসওয়ার্ড নিয়ে রং তামাসা,

আমার আর অন্যের কথপোকথন নিয়ে

হাসা হাসি, বিক্ষুব্ধ ও আমার উপর চড়াও হওয়া, আর না…..

পেছনে আর কতো যাবো,!

এবার যে দেয়ালে পিঠ ঠেকে গেছে,

খুলে গেছে চোখের পর্দা,

চারদিক হয়ে গেছে স্পষ্ট থেকে স্পষ্টতর।

খুলে গেছে মুখ।

আর মুখ বুঝে থাকার সময় নেই

মুখে এখন বুলেটের গুলি,

আর সময় নেই পেছন ফিরে দাঁড়াবার….!

 

আমাকে হিংস্র হতে বাধ্য করেছো,

আর নিস্তার নেই তোমার।

যতটুকু অধিকার ঠিক ততটুকুনই খাটাবে,

তার থেকে বেশী করতে গেলেই বিপদ,

আমার মতো মেয়েদের নারী ভাববে না,

মানুষ ভাববে, এটা সবসময় মাথায় রাখবে।

নারী হয়েছি বলে মাথা কিনে নিয়েছো?

 

এতদিন যত করেছো অন্যায় অত্যাচার,

এখন হিসেব হবে দ্বিগুন বেশি

হাসবো আমি অট্রো হাসিতে,

দেখি কে আসবে আসুক বাঁচাতে।

আমিও তৈরি আছি বাঘিনী হয়ে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone