শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
তিস্তার পানি আবারও বিপদসীমার ৭সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত কনফিডেন্স ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত এইচ,এস,সি (বিএমটি) শিক্ষাক্রমে ফাইনাল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু মাদক ব্যবসায়ীদের হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত; আশঙ্কাজনক অবস্থা এসআই রুহুল আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

শাওন রাতে

ডা. জাকি ফারুকী:

তুমি কি একবার, শুধু একবার,
শুধুই আমার জন্য আসবে?
“শাওন রাতে”
হবে।
জানিনা কবে।
নিশীথের অন্ধকারে,
মেঘের দুয়ারে,
পূর্ণিমার ভরা চাঁদ দেখো,
কেমন ভেসে আছে পরানের মাঝে
নিঃশব্দ এমন।

অনন্তর পথ ধরে ফিরে আসি ঘরে,
অমন জোছনার চাঁদ
মধু ভরে আসে ঘরের দুয়ারে।
কার কথা বলে যেতে থাকে,
এখনো অনেক রাত বাকী।

আমি চেয়ে থাকি,
চেয়ে চেয়ে থাকি,
তোমার শরীর হতে
ঝরে পরে জোছনার শীর্ন আঙ্গুল
আমি মিশে যেতে থাকি,
মরে যেতে থাকি আদরে তোমার,
তুমি ব্যথাহীন স্বপ্নহীন দেখাহীন
মানসিক বৈকল্য আমার।

ফিরে যেতে চাই,
ফিরে যেতে চাই তোমার বিশ্রামে।
কবে
কবে হবে।
শুধু কবে তোমার হবে!

৪/৬/২৩
টিনটনফলস্
নিউজার্সি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone