শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
অসহায়, অতি-দরিদ্র, রোগাক্রান্ত ও বিশেষ চাহিদা সম্পন্ন শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে- কর্মদিবস কর্মবিরতি অনুষ্ঠিত বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত ১৫ বিজিবি’র সাড়াশি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ আ.জ.ম হাবিবুল হককে বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত লালমনিরহাট সদর-৩ আসনে জামায়াতের প্রার্থী এ্যাডঃ আবু তাহের ৮ম শ্রেণীর ছাত্রীকে অপহরণের অভিযোগে মামলায় ভিকটিম উদ্ধারপূর্বক প্রধান আসামি গ্রেফতার বিআরটিসি বাসের ধাক্কায় এক নারী নিহত; আহত-৫
মাদক বিরোধী আলোচনা, পুরস্কার বিতরণী ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মাদক বিরোধী আলোচনা, পুরস্কার বিতরণী ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

লালমনিরহাটে “মাদক বিরোধী আলোচনা, পুরস্কার বিতরণী ও বিদায় সংবর্ধনা” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১৭ মে) সকাল ১১টায় লালমনিরহাটের শেখ শফিউদ্দিন কমার্স কলেজ প্রাঙ্গণ হলরুমে শেখ শফিউদ্দিন কমার্স কলেজ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর লালমনিরহাটের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাতআরা ফেরদৌস-এঁর সভাপতিত্বে শেখ শফিউদ্দিন কমার্স কলেজের প্রভাষক আজমেরী পারউইন লাবনী ও সহকারী অধ্যাপক মোঃ হারুন অর রশীদ-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। বিদায়ী অতিথি ছিলেন লালমনিরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর লালমনিরহাটের সহকারী পরিচালক মোঃ নাজির উল্যাহ, লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু। বক্তব্য রাখেন শেখ শফিউদ্দিন কমার্স কলেজের অধ্যক্ষ মোঃ এন্তাজুর রহমান, হারাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক খন্দকার রানা প্রমুখ। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদসহ শেখ শফিউদ্দিন কমার্স কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পরে লালমনিরহাট জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর লালমনিরহাটের আয়োজনে ও শেখ শফিউদ্দিন কমার্স কলেজের সহযোগিতায় প্রতিটি পরিবারই হোক মাদকমুক্ত আদর্শ পরিবার সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone