শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :

বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম-এঁর ইন্তেকাল

লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সিট খোড়াগাছ (তেলীপাড়া) গ্রামের বীর সন্তান, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম (৭৮) বৃহস্পতিবার (২৮ মে) বিকাল ৩টায় বার্ধক্য জনিত কারণে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

‎শুক্রবার (২৯ মে) সকাল ৯টায় লালমনিরহাটের পঞ্চগ্রাম ইউনিয়নের তেলীপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানিয়েছেন লালমনিরহাট জেলা প্রশাসন ও জেলা পুলিশ।

মরহুমের জানাজার পূর্বে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে লালমনিরহাট জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে বীর মুক্তিযোদ্ধাকে শেষ শ্রদ্ধা ও গার্ড অব অনার প্রদান করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রশিদ।

জানাজা শুরুর প্রাক্কালে লালমনিরহাট জেলা পুলিশের একটি চৌকস দল মরহুম বীর মুক্তিযোদ্ধাকে সশস্ত্র সালাম (গার্ড অব অনার) প্রদান করে এবং বিউগলে করুণ সুর বাজিয়ে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়।

সরকারের পক্ষে জেলা প্রশাসনের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধার কফিনে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

নামাজের জানাযার আগে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন মরহুমের পরিবারের সদস্যবৃন্দ প্রমুখ। এ সময় স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ, বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ, লালমনিরহাট জেলা প্রশাসন ও জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ এবং সর্বস্তরের সুধীজনসহ ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।

‎গার্ড অব অনার ও জানাজা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় লালমনিরহাটের পঞ্চগ্রাম ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সিট খোড়াগাছ (তেলীপাড়া) গ্রামের পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন সম্পন্ন হয়।

জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম-এঁর প্রয়াণে লালমনিরহাট জেলা প্রশাসন তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছে।

‎মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ছেলে, ৩মেয়ে, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

‎তাঁর মৃত্যুতে বিভিন্ন ব্যক্তি/ সংগঠন শোক প্রকাশ করেছেন। তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি অধ্যক্ষ রবিউল ইসলাম মানিক, সম্পাদক মাসুদ রানা রাশেদ, প্রকাশক রমজান আলী, নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবির মরহুম আবুল কাশেম-এঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone