শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ধরলা নদীতে গোসল করতে নেমে দুই সহোদর নিখোঁজ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মোকছেদুর রহমান বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষিকা (মহিলা) মোছাঃ পাপিয়া সুলতানা বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব তামাক মুক্ত দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে মানববন্ধন ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত চেম্বারের পরিচালনা পর্ষদ নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মোঃ মোকছেদুর রহমানের গণসংযোগ মোবাইল কোর্টের অভিযানে ৫টি মামলায় জরিমানা ও কারাদণ্ড প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন কালেক্টরেট কলেজিয়েট স্কুল ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালী ও পরিচ্ছন্নতা অভিযান এবং জলাতঙ্ক ভ্যাক্সিন বিতরণ অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপিকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠিত

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপিকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠিত

লালমনিরহাটে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি-এঁর সাথে টেপুরগাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ফুটবলদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ মে) সকাল ১১টায় লালমনিরহাটের টেপুরগাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ফুটবলদের সৌজন্যে এ ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠিত হয়।

“স্বপ্ন ছুঁয়ে এবার ঢাকা পথে” স্লোগান নিয়ে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপুরগাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ফুটবল যোদ্ধাদের লালমনিরহাটের সর্বস্তরের জনগণকে পক্ষ থেকে আন্তরিক শুভকামনা ও ভালোবাসা জানিয়েছে।

জানা গেছে, ইউনিয়ন থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা, জেলা পেরিয়ে বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে আজ লালমনিরহাটের গর্বে পরিণত হয়েছে ক্ষুদে ফুটবলারা।

আজ বিভাগীয় চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলুকে ফুলেল শুভেচ্ছা জানাতে এসে যেন আরও উজ্জ্বল হলো তাদের বিজয়ের গল্প।

আগামী মঙ্গলবার (২ জুন) ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় পর্যায়ের খেলায়ও তারা বিজয়ের ধারা অব্যাহত রাখবে—এই প্রত্যাশা করছে তাঁরা।

টেপুরগাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ফুটবলারদের জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone