শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ধরলা নদীতে গোসল করতে নেমে দুই সহোদর নিখোঁজ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মোকছেদুর রহমান বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষিকা (মহিলা) মোছাঃ পাপিয়া সুলতানা বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব তামাক মুক্ত দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে মানববন্ধন ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত চেম্বারের পরিচালনা পর্ষদ নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মোঃ মোকছেদুর রহমানের গণসংযোগ মোবাইল কোর্টের অভিযানে ৫টি মামলায় জরিমানা ও কারাদণ্ড প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন কালেক্টরেট কলেজিয়েট স্কুল ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালী ও পরিচ্ছন্নতা অভিযান এবং জলাতঙ্ক ভ্যাক্সিন বিতরণ অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন

সৌদি আরবসহ মধ্য প্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে লালমনিরহাটের কালীগঞ্জের ৩টি গ্রামের ৫শতাধিক পরিবার পবিত্র ঈদ উল আযহা উদযাপন করেছেন।

বুধবার (২৭ মে) সকাল ৯টায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবী মুন্সিপাড়ায় ঈদ উল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজে ঈমামতি করেন মাওলানা মোঃ আব্দুল মাজেদ। এখানে পুরুষদের পাশাপাশি নারীদের জন্যও আলাদাভাবে ঈদ জামাতের ব্যবস্থা ছিল।

সরেজমিনে দেখা যায়, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়ন সুন্দ্রাহবী মুন্সিপাড়া জামে মসজিদ ও ঈদগাহ মাঠ, চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া পানি খাওয়া ঘাট জামে মসজিদ ও ঈদ গাহ মাঠ এবং বোতলা আহলে হাদিস বাইতুল আমান জামে মসজিদ ও ঈদ গাহ মাঠে পৃথক এই তিন স্থানে সৌদি আরবসহ মধ্য প্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদ উল আযহার নামাজ পড়তে দেখা গেছে। নামাজ শেষে পশু কোরবানি করেন তারা।

ঈদগাহে উপস্থিত মুসল্লিরা জানান, ২০১১ সাল থেকে তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবী মুন্সিপাড়া জামে মসজিদ, চন্দ্রপুর ইউনিয়নের পানি খাওয়ার ঘাট আহলে হাদিস জামে মসজিদ ও একই ইউনিয়নের বোতলা এলাকায় এই ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে রোজা ও ঈদ পালন করেন এসব গ্রামের মুসল্লিরা।

মুন্সিপাড়ার ঈদগাহ মাঠের সভাপতি মোঃ কায়েদে আজম জিন্নাহ বলেন, সারা বিশ্বে একই দিনে ঈদ হবে—এই বিশ্বাস থেকেই ২০১১ সাল থেকে আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উল ফিতর, ঈদ উল আযহা, শবে-কদর, শবে মেরাজসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছি। ঈদগাহে ৫শতাধিক মুসল্লি নামাজ আদায় করেন। পুরুষদের সঙ্গে নারীরাও অন্য জামাতে অংশ নেন।

ঈদগাহ মাঠের ঈমাম আব্দুল মাজেদ বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস মেনে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করা হচ্ছে। একদিন আগে ঈদ উদযাপনের কোনো সমস্যা আজ অবধি কোন সমস্যা হয়নি। আমরা কোরআনের নির্দেশনা অনুযায়ী ঈদ পালন করি। আল্লাহ তাআলা বলেছেন, পৃথিবীর সব মানুষ একদিনে ঈদ উদযাপন কর। নবী-রাসুলের পথ অনুসরণ করে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আমরা ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করি। আমাদের মতো দেশের সকল মানুষেরও উচিত ঈদ পালন করা, এতে ঈদের আনন্দ আরও বেড়ে যাবে।

ঈদ জামায়াতের মুসল্লি রিপন আলী জানান, বিগত কয়েক বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে এই এলাকার মানুষ ঈদ উল ফিতর, ঈদ উল আযহা, শবে-কদর, শবে মেরাজসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছে, কোন প্রকার সমস্যা হচ্ছেনা।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে অনেক আগে থেকে এসব এলাকায় ঈদের নামাজ আদায় করে আসছে কিছু মানুষ। নামাজের সময় মুসল্লিদের নিরাপত্তায় পুলিশের টহল জোরদার ছিল।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone