শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ওয়াপদা বাঁধের বেহাল দশা: চরম দুশ্চিন্তায় দিন পার করছেন ধরলা নদী পাড়ের মানুষ গাছে গাছে জাম্বুরা ধরেছে খালেদা জিয়ার হাত ধরেই দেশে শিক্ষার আধুনিকায়নের ভিত্তি রচিত হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নিষিদ্ধ প্রসাধনী জব্দ; ২টি প্রতিষ্ঠানকে ১২হাজার টাকা জরিমানা মোবাইল কোর্টের অভিযানে ৩ মামলায় ২হাজার ৫শত টাকা জরিমানা আদায় আধুনিক কৃষি প্রযুক্তিকে এগিয়ে নিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি লালমনিরহাট জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযানে ২টি ড্রেজার মেশিন ধ্বংস ডাকাতি মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার
শেখ শফিউদ্দিন কমার্স কলেজের পুনর্মিলনী অনুষ্ঠিত

শেখ শফিউদ্দিন কমার্স কলেজের পুনর্মিলনী অনুষ্ঠিত

লালমনিরহাটে “স্মৃতির টানে, বন্ধুত্বের বন্ধনে ৩২” স্লোগান নিয়ে শেখ শফিউদ্দিন কমার্স কলেজের পুনর্মিলনী অনুষ্ঠান-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা, স্মৃতিচারণ, কুইজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ মে) সকাল ৮টায় লালমনিরহাটের শেখ শফিউদ্দিন কমার্স কলেজ প্রাঙ্গণে শেখ শফিউদ্দিন কমার্স কলেজের প্রাক্তণ শিক্ষার্থীবৃন্দ ও পুনর্মিলনী উদযাপন কমিটির আয়োজনে এ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেখ শফিউদ্দিন কমার্স কলেজের অধ্যক্ষ মোঃ এন্তাজুর রহমান-এঁর সভাপতিত্বে পুনর্মিলনী উদযাপন কমিটির প্রধান সমন্বয়কারী অ্যাড. মধুসূদন রায় মধু-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান, ‎লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস, শেখ শফিউদ্দিন কমার্স কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু। বক্তব্য রাখেন পুনর্মিলনী উদযাপন কমিটির সদস্য সচিব মোঃ আবু বক্কর সিদ্দিক স্বপন, স্মরণিকা প্রকাশনা কমিটির যুগ্ম আহবায়ক মোঃ হেলাল হোসেন কবির, শেখ শফিউদ্দিন কমার্স কলেজের ম্যানেজিং কমিটির সদস্য একেএম রশিদুল আলম প্রামানিক, হীরালার রায়, সহকারী অধ্যাপক সন্তোষ কুমার রায় প্রমুখ। এ সময় শেখ শফিউদ্দিন কমার্স কলেজের শিক্ষক-শিক্ষিকা, প্রাক্তণ ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দসহ ৩২বছর পুনর্মিলনী উদযাপন কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পুনর্মিলনী অনুষ্ঠানের মধ্যে সকাল ৮টা-৯টা উপস্থিতি নিশ্চিত, কুপন, গিফট, ব্যাচ গ্রহণ,রসকাল ৯টা-৯টা ১৫মিনিটি জাতীয় পতাকা, বেলুন, পায়রা উত্তোলন শুভ উদ্বোধন, সকাল ৯টা ১৫মিনিট-৯টা ৪৫মিনিটি র‍্যালি, সকাল ১০টা ১৫মিনিট-দুপুর ১২টা ৩০মিনিট আসন গ্রহণ ও ১ম পর্বের আলোচনা, দুপুর ১টা-২টা ৩০মিনিট নামাজ ও দুপুরের খাবার বিরতি, দুপুর ২টা ৩০মিনিট-বিকাল ৪টা ২য় পর্বের আলোচনা, স্মৃতিচারণ ও কুইজ, বিকাল ৪টা-রাত ৮টা সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যাফেল ড্র এর মধ্য দিয়ে সমাপনী হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone