শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ জমে উঠেছে পবিত্র ঈদ উল ফিতরের বাজার মুছলিহীন লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে- আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‎বিএসটিআই’র মোবাইল কোর্টে একটি প্রতিষ্ঠানকে ১০হাজার টাকা জরিমানা স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলায় র‌্যাব-১৩ এর অভিযানে প্রধান আসামি গ্রেফতার ‘‘নারী অধিকার প্রতিষ্ঠা, মর্যাদা ও নিরাপত্তা কতদূর এগুলো?’’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সুপারির চাষ বাণিজ্যিকভাবে বাড়ছে ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সিলিন্ডারবাহী ট্রাকে পুলিশের হানা; বিপুল পরিমাণ গাঁজাসহ আটক-২ মেয়াদ উত্তীর্ণ তিস্তা রেলওয়ে সেতু দিয়ে ট্রেন চলাচল
২১দিন বন্ধের পর আবারও বুড়িমারী স্থলবন্দরে আমদানী-রপ্তানী চালু

২১দিন বন্ধের পর আবারও বুড়িমারী স্থলবন্দরে আমদানী-রপ্তানী চালু

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: করোনা ভাইরাস সংক্রমনের কারণে বন্ধ থাকা বুড়িমারী স্থলবন্দর দীর্ঘ ২১দিন বন্ধ থাকার পর চালু হয়েছে।

 

আজ বৃহস্পতিবার ২ জুলাই দুপুর থেকে আমদানী-রপ্তানী চালু হওয়ার তথ্য নিশ্চিত করেন বুড়িমারী স্থলবন্দর আমদানী-রপ্তানীকারক সমিতির সভাপতি রুহুল আমিন বাবুল ও কাস্টমসের সহকারী কমিশনার সোমেন কান্তি চাকমা।

 

এর আগে গত ১০ জুন চালু হলেও ৫ঘণ্টা পর বাংলাদেশী পণ্য প্রবেশে বাঁধা দেয় চ্যাংড়াবান্ধা স্থলবন্দর এলাকার নাগরিকরা বিক্ষোভ করলে পূনঃরায় বন্ধ হয়ে যায়।

 

আজ বৃহস্পতিবার ২ জুলাই ভারত বাংলাদেশের আমদানী-রপ্তানীকারকদের বৈঠক শেষে উভয় দেশের পণ্য আনা-নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হলে আমদানী-রপ্তানী শুরু হয়। সম্পূর্ণ সামাজিক দূরত্ব ও নিয়ম মেনে স্থলবন্দর দিয়ে পণ্য আনা-নেওয়া শুরু হয়েছে।

 

বুড়িমারী স্থলবন্দর আমদানী-রপ্তানীকারক সমিতির সভাপতি রুহুল আমিন বাবুল ও সহকারী কমিশনার সোমেন কান্তি চাকমাসহ ভারতীয় ব্যবসায়ীরা এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone