শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
দৃষ্টিনন্দন কচুরিপানা ফুল ফুটেছে কৃষকেরা পাট ক্ষেত পরিচর্যায় ব্যস্ত এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক মিলাদ মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রাণবন্ত হয়ে ওঠে বর্ষবরণ অনুষ্ঠান র‌্যাবের অভিযানে মাদকসহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে মাদকসহ মসলা জব্দ
বজ্রপাতে ৪জনের মৃত্যু, ৮জন আহত

বজ্রপাতে ৪জনের মৃত্যু, ৮জন আহত

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাটে বজ্রপাতে ৪জনের মৃত্যু হয়েছে। এ সময় অন্তত ৮জন অাহত হওয়ার খবরও পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার ২ জুলাই সকালে জেলার হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নে ২জন ও পাটগ্রাম উপজেলার ইসলামপুর এলাকায় ২জনের মৃত্যু হয়েছে।

 

জানা গেছে, পাটগ্রাম উপজেলার ইসলামপুর এলাকার খন্দকার অালীর পুত্র জাহেদুল ইসলাম (২৬) ও একই এলাকার জহির উদ্দিনের পুত্র রাকিব হোসেন (২৪) মাছ ধরতে গেলে বজ্রপাতে তাদের মৃত্যু ঘটে।

 

একই সময় হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের কালিবাড়ী দোলায় মাছ মারতে গিয়ে পুর্ব বেজগ্রাম এলাকার রমজান অালীর পুত্র মন্টু মিয়া (৪০) ও অাব্দুল হামিদের পুত্র অাতি (৩৮) মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা যায়।

 

এছাড়া বজ্রপাতে পাটগ্রামের বাচ্চা মিয়া, সফিকুল ইসলামসহ বিভিন্ন এলাকার অন্তত ৮জন অাহত হয়েছে।

 

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মোহন্ত ও হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone