শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
আমের গাছে গাছে মুকুলের সমারোহ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬খ্রি. অনুষ্ঠিত ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাফ সিরাপ, ফেনসিডিল ও ফেয়ারডিল জব্দ ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত লালমনিরহাটে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত র‌্যাব-১৩ এর অভিযানে ১০০ বোতল এস্কাফ ও ১০০ বোতল ফেয়ারডিল জব্দ; গ্রেফতার ১ ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাফ সিরাপ ও গরু জব্দ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হচ্ছে ‎মানুষ তোমাদের অনেক দেখেছে এখন বিশ্রামে যাও-লালমনিরহাটের তিস্তা ব্যারেজ হেলিপ্যাড মাঠে জামায়াত আমীর শফিকুর রহমান ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ সহ ৭ দফা দাবীতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত

ছাঁদ বাগান

নিশিকান্ত রায়:

একটুখানি রোদের চোখে

চুপটি করে দেখা

একটু সবুজ একটু অবুঝ

নানান রঙে আঁকা।

 

ছাঁদ বাগানের টানে

স্বপ্নগুলোর মানে

মৌমাছিটার গুনগুনাগুন

আকাশটাকেও আনে।

 

অলস দুপুর বাজায় নুপুর

জল টুপটাপ ছাঁদে

পাতার ফাঁকে আলোর ছোঁয়া

মন পড়ে যায় ফাঁদে।

 

মনের কি দোষ জলের খেলা

পাড় ভাঙনের সুর

চোখ জুড়িয়ে মনের ভেতর

খেলছে সমুদ্দুর।

 

৩০ জুন, ২০২০ইং মঙ্গলবার,

পূর্ব থানাপাড়া, লালমনিরহাট।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone