শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু মাদক ব্যবসায়ীদের হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত; আশঙ্কাজনক অবস্থা এসআই রুহুল আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত
অন্তহীন অপেক্ষায়

অন্তহীন অপেক্ষায়

গোলাম ফারুক:

বিরক্তিকর এই অবসরে

অন্যরকম এক ভাবনা ,

যে ভাবনার কোন নিদৃষ্ট

সীমারেখাও নেই,

তাই মধ্য বয়সে এসেও-

কল্পনার রং তুলি দিয়ে

ছবি আঁকি মানসপটে ,

অনেকটা ফানুস উড়ানোর মতই,

বাসযোগ্য পৃথিবীটাকে-

নতুন রুপে দেখবার অদম্য বাসনা

আরেকবার,

যেখানে থাকবে শুধুই

মানুষে মানুষে হৃদতা,

থাকবেনা কোন টানপোড়েন

শুধু ভালবাসাবাসি আর

শুধুই মুগ্ধতার ছড়াছড়ি,

সেখানে থাকবে কোলাহল

উৎসবে মুখরিত উল্লাস-

থাকবেনা কোন উমত্ত উন্মাদনা, থাকবে মত প্রকাশের

স্বকীয় স্বাধীনতা-প্রতিভা বিকাশের উন্মুক্ত পরিবেশ,

চলবে অবাধ প্রতিযোগিতা

তবে প্রতিযোগিতাহীন-অসম প্রতিদ্বন্দ্বীতা নয়।

যেখানে শাশ্বত প্রেম থাকবে

সেখানে অভিনয় থাকবেনা,

ভাবনার আড়ালে লুকিয়ে থাকবেনা

কোন মানুষের গগনবিদারী-চিৎকার, আহাজারী, উৎকন্ঠিত মনে অশ্রুসিক্ত নয়নে

রচিত হবেনা-কোন কবিতা, কোন উপন্যাস

কিংবা বিকৃত ইতিহাস,

এমনি একটি সুন্দর পৃথিবী

দেখবার প্রত্যাশায়-

শুধুই অন্তহীন অপেক্ষায়।

 

তারিখঃ ০৮-০৬-২০২০ইং

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone