শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
তিস্তার পানি আবারও বিপদসীমার ৭সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত কনফিডেন্স ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত এইচ,এস,সি (বিএমটি) শিক্ষাক্রমে ফাইনাল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু মাদক ব্যবসায়ীদের হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত; আশঙ্কাজনক অবস্থা এসআই রুহুল আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

সুখের খোজে

প্রবীর রায়::

চলছি ছুটে অহর্নিশ
কোথা থাকে সুখ? কোন সে কুঞ্জবনে বসে কোন শাখে দেয় শিষ
সাধু সন্ত তোমরা বলো, বৈরাগ্য সাধন সুখের আধার
সংসারী মানুষ আমরা কেমনে করি ত্যাগ মায়ার সংসার
কম করে চাও তবে পাবে সুখস্বর্গভূমি বলেন জ্ঞানী গুণী
চারদিক দেখি বিত্তবিলাসের অভিষেক, কেমনে মানি
তোমরা বলো কেউ কেউ সুখ পেতে বই পড়, বই পড়
আমাদের স্বর্ণ বীণায় ঝংকৃত হয় সুর, কিসে আসে দুটো পয়সা সেটাই বড়
যারা আছেন কর্মবীর তারা দেখেন সুখস্থান শুধু কর্মের মাঝে
আমরা বলি, বাঁশি যায় দৈবাৎ ফেটে সে বাঁশি কেমনে বাজে
সর্বশেষে বিবেক আসে, সেও নিরুত্তর হতবিহ্বল
মর্ত্যে লুকিয়ে রেখেছেন সুখ, এ বিধাতার ছল
যা কিছু আছে হাতের কাছে, নিত্যদিন যা কিছু পাই
নিরলস কর্ম করি এতেই সুখ, সপ্তাকাশে সুখ আছে কিনা জানা নাই
এ পৃথিবী স্বর্গ নহে, স্বর্গে দেবতারা থাকুক করুক সুধাপান
পাপপূণ্যে কর্তব্য কর্ম চলছি আমরা এটাই আমাদের সুখস্থান।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone