শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী পরিত্যক্ত মোগলহাট স্থলবন্দর পরিদর্শন করলেন দুই মন্ত্রী হাতীবান্ধায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কলেজ ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার আত্মগোপনে থেকেও ক্ষমতা অপব্যবহারের অভিযোগ আ’লীগের বাবুলের বিরুদ্ধে ১৫ বিজিবি’র অভিযানে ৫কোটি ১লক্ষ ২শত টাকার পিস্তল, গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার এসআরবি-১৩ এর অভিযানে ৩শত ৮৫পিস ইয়াবা ও সাড়ে ৩কেজি গাঁজাসহ ৫জন গ্রেফতার ৪র্থ জেলা কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন অনুষ্ঠিত জুলাই আন্দোলন ১৭বছরের ধারাবাহিক সংগ্রামের চূড়ান্ত ফসল-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি

রাত আড়াইটা বাজেঃ

মাঝে মধ্যে এমন হয়,
কেন হয় জানিনা।
কথা বলতে বলতে বলে ফেলি,
আমার মৃত্যু হবে ঘুমের মধ্যে।
যে শুনবে সেই বলে, দারুন তো,
ব্যথাহীন মৃত্যু হবে তাহলে !
খুবই আনন্দের।

 

তারপর থেকে মনের মধ্যে সব কথারা এসে ভিড় করতে থাকে।
জীবনের অনেক কথা তো
হয়নি বলা এখনো?
আজ রাতে মৃত্যু যদি এসে বলে চলো,
আমি কি নিঃসঙ্কোচে তাঁর পিছনে অনুগামী হবো!

 

মৃত্যু কি কথা বলে কখনো, নাকি খুব নিঃশব্দে
এসে চলে যায়!
কি সব খেয়ালী কথাবার্তা,খুব অবাক হই
খুবই।

১৫/৩/২৩
টিনটনফলস
রাত ২-৪৮

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone