শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
চাঞ্চল্যকর জোনাব আলী হত্যা মামলার ১জন আসামি গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ২৩হাজার ২শত টাকার ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ ১লক্ষ ৭৬হাজার টাকার জাল নোটসহ আটক-২ ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে ৩দিনব্যাপী জেলা ইজতেমা শুরু ৩দিনের সফরে লালমনিরহাট ও কুড়িগ্রামে আসছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে বর্ণাঢ্য সড়ক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষার্থীদের পবিত্র কুরআন সবক প্রদান, পাঠ সমাপনী ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে ৮৫হাজার ২শত ৫০টাকার ভারতীয় গাঁজা এবং মোটর সাইকেলসহ ১জন আটক তিস্তা, ধরলা ও রত্নাইসহ অন্যান্য নদ-নদীগুলোর চরে এখন কৃষকদের সবজি চাষে সবুজ বিপ্লব অপহৃত স্কুল ছাত্রী উদ্ধারসহ প্রধান আসামিকে গ্রেফতার

১লক্ষ ৭৬হাজার টাকার জাল নোটসহ আটক-২

লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকায় জাল নোট লেনদেনের সময় হাতেনাতে ধরা পড়েছেন এক যুবক। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কুড়িগ্রাম থেকে চক্রের আরেক সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১লক্ষ ৭৬হাজার টাকার জাল নোট ও ১টি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

​শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরের দিকে বিষয়টি জানায় লালমনিরহাট সদর থানা পুলিশ। এর আগে বৃহস্পতিবার গভীর রাতে পৃথক ২টি স্থানে এই অভিযান পরিচালিত হয়।

​আটককৃতরা হলেন- কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের অন্তর্গত টাপুরচর (মধ্যচর) গ্রামের শেখ ফরিদের ছেলে মোঃ জুলফিকার আলী (২৭) এবং কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের উত্তর নওয়াবশ এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে মোঃ নুর আলম (৩৮)।

​পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে লালমনিরহাট সদর থানা এলাকায় বিশেষ তল্লাশি ও অভিযান চলছিল। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বিডিআরগেট এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের মাধ্যমে খবর আসে যে, মিশন মোড়ের সীমান্ত হোটেলের সম্মুখে জাল টাকা কেনাবেচা চলছে। দ্রুততম সময়ে লালমনিরহাট সদর থানার একটি টহল দল সেখানে পৌঁছালে পুলিশের টের পেয়ে পালানোর চেষ্টা করেন জুলফিকার আলী। পশ্চিম দিক দিয়ে ছুটলে পুলিশ ধাওয়া দিয়ে তাকে ধরে ফেলে। এ সময় তার সাথে থাকা ব্যাগ পরীক্ষা করে ২টি খামে ভরা ১লক্ণ ৭৬হাজার টাকার জাল নোট পাওয়া যায়। উদ্ধারকৃত নোটের মধ্যে একটি খামে ৫শত টাকার ৩শতটি নোট (১লক্ষ ৫০হাজার টাকা) এবং অন্য খামে ২শত টাকার ১শত ৩০টি নোট (২৬হাজার টাকা) ছিল। পাশাপাশি প্রায় ১৫হাজার টাকা দামের ১টি স্মার্টফোনও জব্দ করা হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুলফিকার আলী স্বীকার করেন যে, পাঁচগাছি ইউনিয়নের উত্তর নওয়াবশ গ্রামের নুর আলম এবং আরও অজ্ঞাতনামা ২-৩জনের কাছ থেকে তিনি এই জাল টাকাগুলো নিয়েছিলেন। জুলফিকারের স্বীকারোক্তি ও দেখানো মতে রাত ১টা ৫মিনিটে কুড়িগ্রাম সদর থানা এলাকায় হানা দিয়ে নুর আলমকে গ্রেফতার করে পুলিশ।

​মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, আটক এই ২জন ব্যক্তিসহ অজ্ঞাতনামা আরও ২-৩জন সংঘবদ্ধভাবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জাল নোট সংগ্রহ করতেন এবং তা নিজেদের কাছে রেখে পরিবহন, বণ্টন ও প্রচলন ঘটিয়ে আসছিলেন।

​লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ সাদ আহমেদ জানান, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ক (খ) ধারায় আটককৃতদের বিরুদ্ধে সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। যথাযথ আইনি পদক্ষেপ শেষে তাদের আদালতে পাঠানো হবে এবং এ ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone