শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা ভারতীয় প্রসাধনীসহ ২জন গ্রেফতার খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু বেপরোয়া ট্রাকের চাপায় প্রাতঃভ্রমণে বের হওয়া দুই নারী নিহত শিক্ষককে কুপিয়ে হত্যা মামলার আসামিকে গ্রেফতার বিশ্ব ডিম দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত লালমনিরহাট ‎জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন অনুষ্ঠিত লালমনি ফুটবল টুর্নামেন্টের মহা ফাইনাল খেলা অনুষ্ঠিত সাত দিন পরই লালমনিরহাটে ৪শত ৭৬টি পূজা মন্ডবে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে অপ্রাতিষ্ঠানিক যুব প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত ভ্যাকু মেশিন দিয়ে হামলা ও বাড়ির প্রাচীর ভাঙচুরের ঘটনায় দুই পক্ষের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিসিক উদ্যোক্তা মেলা-২০২৩ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিসিক উদ্যোক্তা মেলা-২০২৩ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

Exif_JPEG_420

লালমনিরহাটে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিসিক উদ্যোক্তা মেলা-২০২৩ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল ১১টায় লালমনিরহাটের কালেক্টরেট মাঠে বিসিক জেলা কার্যালয় লালমনিরহাটের আয়োজনে লালমনিরহাট জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টি. এম. এ. মমিন-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মোঃ মতিয়ার রহমান, লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাড. সফুরা বেগম রুমি, লালমনিরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম, লালমনিরহাট আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট মোঃ মইনুল ইসলাম পিএএম, লালমনিরহাটের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন আহমেদ, লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু। বক্তব্য রাখেন বিসিক লালমনিরহাট জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ এহেছানুল হক, লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাতআরা ফেরদৌস প্রমুখ। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, বিসিক শিল্প নগরী কারখানা মালিক সমিতির সভাপতি আব্দুস সালাম বকুল, নাসিব লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি মোঃ এনামুল হক টিপুসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

এর আগে সকাল ১০টা ৩০মিনিটে একটি র‌্যালি লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয় হতে লালমনিরহাটের কালেক্টরেট মাঠে এসে শেষ হয়।

 

এ বিসিক উদ্যোক্তা মেলায় ৪৫টি স্টল স্থান পেয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone