শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
তিস্তার পানি আবারও বিপদসীমার ৭সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত কনফিডেন্স ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত এইচ,এস,সি (বিএমটি) শিক্ষাক্রমে ফাইনাল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু মাদক ব্যবসায়ীদের হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত; আশঙ্কাজনক অবস্থা এসআই রুহুল আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

সব পাথর উল্টে দেখো

::ডা. জাকিউল ইসলাম ফারুকী::
তিস্তা নদীতে তখন কোন জল নেই,
হিমালয়ের বুক ধরে নেমে আসি নদীর বুকের ভেতর
ভয় কাজ করে,
যদি উজানের ঢল নেমে আসে,
জলের শব্দতো পাবো, সেই ভরসায় হাতের পাতায় পাথরের ধার ধরে খুঁজে যাই,
কোথাও কি তার নাম লেখা পাবো।
অবাক হয়ে খুঁজে যেতে থাকি,
খুবই অবাক,
কেইস দীপিভেন হাসে, বলে চলো উঠে যাই,
এটাই হবে, কোটী কোটী পাথরের মাঝ হতে,
চ্যাপ্টা শ্যাওঁলা ধরা পাথরটা ওর চোখের ধাঁধায় পড়ে যায়।

 

পরের ক’বছর আর মনে নেই,
কেমন ছিলো সে জলস্রোত দুর্নিবার তিস্তার বুকে!সেবক এর কাছে তুলে আনা সে কঠিন পাথর
হল্যান্ডের হিলিহোম স্টেশনের এক বাড়ীর ছোট্ট বাগানে আবিস্কার করি।
এঁকে এখান পর্যন্ত আনতে পেরেছো!
রেড ওয়াইনের গ্লাশ থেকে ঠোঁটটা সরায়?
তুমি চিনতে পারলে দেখি,
তোমার স্মরনশক্তি বিষ্ময়কর।
দুজনেই হেসে উঠি।

 

তুমি হিমালয় থেকে তুলে আনা পাথর,
এখানে এনে ফেলে রেখেছো,
কেউ কি জানে এর পেছনের ইতিহাস?
কেইস দীপিভেন হেসে ওঠে।
বলেছিলাম, ইনিকা আর মারিকা কে,
ওরা আমার স্মৃতিপাঠ কে মৃত্যুর পর সন্মান দেবে,
আমার এপিটাফের এককোনায় পাথরটা সাজাবে
এর চেয়ে বেশী আর কিই বা বহন করতে পারি।

 

লাল মদ গুলো গ্লাস থেকে খুব দ্রুত কমে যেতে থাকে
আমাদের মনে হয় স্মৃতির তৃষ্ণা তখন,
দারুন ভাবে পেয়ে বসেছে।

 

“জলপাইগুড়ির তিস্তা নন্দিনীর করকমলে”

৩/৩/২৩
টিনটনফলস,
নিউজার্সি, আমেরিকা।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone