শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
৫৫বছর পেরিয়ে গেলেও লালমনিরহাটের খোরারপুলে সেতু হয়নি ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ১৩হাজার ২০টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল ও ইস্কাপ সিরাপ জব্দ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে- সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত আর্থ-সামাজিক প্রভাব নিরূপণ সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩কেজি গাঁজাসহ ২জন মাদক কারবারি গ্রেফতার মতবিনিময় সভায় মারামারি; বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ সাত দফা দাবি আদায়ে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত লালমনিরহাট ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ১লক্ষ ২৬হাজার ২শত ৫০টাকার ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ এবং গাঁজা জব্দ শনিবার ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত হবে
ল্যাম্পি স্কীন ডিজিজ এর চিকিৎসা

ল্যাম্পি স্কীন ডিজিজ এর চিকিৎসা

আলোর মনি ডটকম ডেস্ক: বর্তমান সময়ের গরুর খামারের সবচেয়ে ভয়ংকর সমস্যার নাম (LSD)।

আজকের আলোচনার বিষয় হচ্ছে LSD ও এর চিকিৎসা বা (ল্যাম্পি স্কীন ডিজিজ) এর চিকিৎসা নিয়ে।

 

আসুন জেনে নিই এর বিস্তারিত চিকিৎসা পদ্ধতিঃ- Lumpy অর্থ পিন্ড আকার। এ রোগের ক্ষেত্রে সাধারণত চামড়ার নীচে পিন্ড আকার গোটা গোটা হয়ে থাকে, এটা একটা ভাইরাস জনিত রোগ।

LSD মূলত ইমিউনিটিকে (রোগ প্রতিরোধ ক্ষমতা) নষ্ট করে দেয়।

LSD কে ইকোনোমিক্যাল রোগও বলা হয়ে থাকে, কারন যদি গুটা গুলো ফেটে যায় তাহলে চামড়ার ক্ষতি হয়ে যায়।

অনেক সময় LSD হলে ওলানে বা যোনির আশেপাশে চাকতির মত গোটা গোটা দেখতে পাওয়া যায় সাথে গরুর পা ও ফুলে যেতে পারে এবং পায়ে, তুতনী ও সীনার নীচে পানিও আসতে পারে।

 

চিকিৎসাঃ এটা যেহেতো ভাইরাসজনিত রোগ সেহেতু এর চিকিৎসা রোগের তীব্রতা ও গরুর অবস্থা অনুযায়ী হয়ে থাকে।

 

যেমনঃ 1) Antibiotic (Amoxicilin/Penicillin/Oxytetracyclin/Ceftriaxone/Ceftiofur) অবস্থা অনুযায়ী যেকোন ১টা ব্যবহার করতে হবে।

2) Antihistamin (Asta vet/Dellergen/Phenadryl) অবস্থা অনুযায়ী যেকোন ১টা ব্যবহার করতে হবে।

3) জ্বর বেশি তাই অনেক সময় হাটু ফুলে যায় তার জন্য (Tolfenamic acid/Ketoprofen/Meloxicam+Peracitamol) গ্রুপের ঔষধ

যেমনঃ (Tolfa vet/Keto A vet/ Mel vet plus) অবস্থা অনুয়ায়ী যেকোন ১টা ব্যবহার করতে হবে।

4) যেহেতু এটা গরুর Immunity কে নষ্ট করে দেয় তাই Immunity বাড়ানোর ঔষধ দিতে হবে- যেমনঃ (Paw: Fra-C 12/Lysuvit) ইত্যাদি। এবং সাথে জিংক (Sy: Ozinc vet/Zis vet/Vita Zinc) খাওয়ানো যেতে পারে।

5) যদি পা, তুতনী বা সীনার নীচে পানি আসে তাহলে Tab: Edecure খাওয়াতে হবে।

6)  যদি গোটা ফেটে যায় তাহলে- (Paw: Sumid vet/Sulfa vet/Nigotox) ইত্যাদি ব্যবহার করতে হবে।

7) অবস্থা অনুযায়ী Ivermectine ব্যবহার করা যেতে পারে। যেমনঃ (Inj: Vermic/Amectin) ইত্যাদি।

করনীয়ঃ- ১) শেড পটাশ পানিতে নিয়মিত ভালভাবে পরিষ্কার রাখতে হবে।

২) আক্রান্ত পশুকে মশারীর মধ্যে রাখতে হবে, যাতে মশা মাছির মাধ্যমে অন্য পশুতে ছড়াতে না পারে।

৩) গরুর ঘর মশা-মাছি মুক্ত রাখতে হবে এবং সপ্তাহে ২দিন জীবানুণাষক দিয়ে পুরো ঘর পরিষ্কার করতে হবে।

৪) গরু LSD আক্রান্ত হলে ভয় না পেয়ে নিকঠস্থ পশু ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone