শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট জেলা স্কাউটসের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস পদ্ধতিতে বিতরণ কার্যক্রম উদ্বোধন ও যুব সমাবেশ অনুষ্ঠিত ফেনসিডিল মামলায় ২জনের ১০বছরের সশ্রম কারাদণ্ড র‍্যাবের অভিযানে অবৈধ মাদকদ্রব্য ফেয়ারডিল এবং এস্কাফ উদ্ধার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ২জন আটক সাংবাদিকের ওপর হামলা; হত্যার হুমকি ‎এ এম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১১ শিক্ষক আর ২০০ শিক্ষার্থীর বিদ্যালয়ে এসএসসি পাসের হার ‘শূন্য’ বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার নেশা জাতীয় ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট এবং হিরোইন জব্দ এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকঃ) পরীক্ষার ফলাফল প্রকাশিত শতভাগ পাশকৃত প্রতিষ্ঠান নেই, একজনও পাশ করেনি ২টি মাদ্রাসায়
আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু ২য় সর্বোচ্চ আয়কর প্রদানকারী সেরা করদাতা

আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু ২য় সর্বোচ্চ আয়কর প্রদানকারী সেরা করদাতা

Exif_JPEG_420

এবারে রংপুর জেলার সেরা করদাতা-২০২২ এ ২য় সর্বোচ্চ আয়কর প্রদানকারী সম্মাননা সনদ ও ক্রেস্ট পেলেন বিশিষ্ট সমাজ সেবক, শিল্পপতি ও শিক্ষানুরাগী এবং লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু।

 

বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টা ৩০মিনিটে আর.ডি.আর.এস অডিটোরিয়াম রংপুরে তাঁর হাতে এ সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম।

 

আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু দীর্ঘ দিন যাবত আয়কর দিয়ে আসছেন। তিনি লালমনিরহাট জেলা শহরের পুরাতন বাজারের মৃত শফি উদ্দিন ও মৃত গোল ছাহেরা বেগম-এঁর পুত্র।

 

আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু বলেন, অন্যান্য দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে আয়করের হার কমানো হলে রিটার্ন দাখিলের সংখ্যা তিন থেকে চার গুণ বাড়বে। আয়কর মেলা ও অন্যান্য করসেবামূলক কার্যক্রম বৃদ্ধির পাশাপাশি আয়করের হার কমলে জনগণ অধিক হারের আয়কর রিটার্ন দাখিলে উৎসাহিত হবেন।

 

প্রসঙ্গত, ব্যবসায় ক্ষেত্রে সাফল্য, সমাজসেবা ও মানব কল্যাণে বিশেষ অবদান রাখার জন্য আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু অসংখ্য সম্মাননা পেয়েছেন।

 

তিনি সদা হাস্যোজ্বল থাকেন এবং সকলকে হাস্যরসিকতায় মুগ্ধ করে থাকেন। সদালাপী ও বুদ্ধিদীপ্ত ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি হিসেবে সর্বজন বিদিত। তাঁর নেতৃত্বের গুণাবলী অনেকের পাথেয় হতে পারে। পরিশেষে তাঁর ও পরিবারের উত্তর উত্তর সাফল্য কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone