শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার ওয়াপদা বাঁধের বেহাল দশা: চরম দুশ্চিন্তায় দিন পার করছেন ধরলা নদী পাড়ের মানুষ গাছে গাছে জাম্বুরা ধরেছে খালেদা জিয়ার হাত ধরেই দেশে শিক্ষার আধুনিকায়নের ভিত্তি রচিত হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নিষিদ্ধ প্রসাধনী জব্দ; ২টি প্রতিষ্ঠানকে ১২হাজার টাকা জরিমানা মোবাইল কোর্টের অভিযানে ৩ মামলায় ২হাজার ৫শত টাকা জরিমানা আদায় আধুনিক কৃষি প্রযুক্তিকে এগিয়ে নিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি লালমনিরহাট জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ অনুষ্ঠিত

উপজেলা ভিত্তিক ২০২৪-২০২৫ অর্থ বছরের আওতায় সরকারি যাকাত ফান্ড থেকে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় অসহায় ও দুস্থদের মাঝে আর্থিক সাহায্যের চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (৮ জুন) লালমনিরহাটের আদিতমারী উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে উপকারভোগীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সর্বমোট ১লক্ষ ৪২হাজার ৩৬০টাকার চেক বিতরণ করেন আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার।

ইসলামী শরিয়াহ মোতাবেক সংগৃহীত সরকারি যাকাতের এই অর্থ আদিতমারী উপজেলার দুস্থ, এতিম, অসহায় এবং চিকিৎসাধীন দরিদ্র মানুষের কল্যাণে ব্যয় করা হয়। তৃণমূল পর্যায়ের মানুষের মৌলিক চাহিদা পূরণ এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী শক্তিশালী করতেই সরকারের এই মানবিক উদ্যোগ।

উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে আদিতমারী উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone