শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গৃহীত কর্মপরিকল্পনা অবহিতকরণে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত বৈচিত্র্যকৃত জুট প্রোডাক্টস উৎপাদন ও কোয়ালিটি কন্ট্রোল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত স্বামীকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগে স্ত্রী পুলিশ হেফাজতে র‌্যাবের অভিযানে ১শত ৮১টি বোতল ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্য জব্দসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার রূপালী ব্যাংক পিএলসি লালমনিরহাট কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধানের বিদায় ও বরণ অনুষ্ঠিত ধবলগুড়ি সীমান্তে ঘাস কাটাকে কেন্দ্র করে বাংলাদেশী ও ভারতীদের মধ্যে উত্তেজনা ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ২৪হাজার ৪শত টাকার ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ জব্দ স্ট্রিট লাইটের উদ্বোধন অনুষ্ঠিত শুধু শিক্ষিত হলেই হবে না, নিজেদের দক্ষ ও কর্মমুখী হিসেবে গড়ে তুলতে হবে-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও নাটক অনুষ্ঠিত

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও নাটক অনুষ্ঠিত

Exif_JPEG_420

লালমনিরহাটে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও নাটক বিজয় নিশান মঞ্চস্থ হয়েছে।

 

সোমবার (২৬ ডিসেম্বর) রাত ৯টায় ভাটিবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ভাটিবাড়ী উত্তরণ সংগীত নিকেতন কর্তৃক আয়োজিত সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সীমান্ত ডায়াগনোষ্টিক সেন্টারের সহযোগিতায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

১নং মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবিব-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক (অবঃ) শৈলেন্দ্র কুমার রায়। উদ্বোধক ছিলেন বিশিষ্ট্য কবি ও সাহিত্যিক ফেরদৌসী বেগম বিউটি। এতে বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মজিবর রহমান, সাংস্কৃতিক কর্মী তাজুল চৌধুরী, শিক্ষক (অবঃ) চন্ডী দাস রায়, রুপালী ব্যাংক লিমিটেড লালমনিরহাটের সিনিয়র অফিসার অম্বিকা চরণ রায়, লালমনিরহাট জেলা শিল্পকলা একাডেমির তবলা প্রশিক্ষক দীলিপ কুমার রায়, বিশিষ্ট্য নাট্যকার ডাঃ দীনেশ চন্দ্র রায়, সাংস্কৃতিক কর্মী অনিল চন্দ্র বর্মণ, লালমনি থিয়েটারের সভাপতি নাট্যকার ও নির্দেশক আখতারুজ্জামান, সাংস্কৃতিক কর্মী ডাঃ মনিন্দ্র নাথ সরকার মনি। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, প্রকাশক মোঃ রমজান আলী, দৈনিক প্রথম আলো প্রতিনিধি আবদুর রব সুজন, সাংবাদিক শাহজাহান সাজু, ভাটিবাড়ী উত্তরণ সংগীত নিকেতনের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক শাহজাহান আলীসহ অন্যান্য ব্যক্তবর্গ উপস্থিত ছিলেন। সঞ্চালক আমরা কজন নাট্যগোষ্টীর সভাপতি মোঃ আলতাফ হোসেন।

 

উল্লেখ্য যে, প্রথম দিন বিজয় নিশান, দ্বিতীয় দিন মা মাটি মানুষ, তৃতীয় দিন নিজাম খুনী মঞ্চস্থ হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone