শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
অ্যাসেট প্রজেক্টের (শর্ট কোর্স) ৮ম সাইকেলের প্রশিক্ষণ উপকরণ বিতরণ অনুষ্ঠিত সাংগঠনিক ও চাঁদা পক্ষ-২০২৬ পালন উপলক্ষে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত মোগলহাট ইউনিয়ন বিএনপির দলীয় কার্যক্রম স্থগিত মাস ব্যাপী (অনুর্ধ্ব-১৫) অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল বিপুল পরিমাণ আমেরিকান ডলারসহ যুবক গ্রেপ্তার কৃতি সন্তান বেরোবির ৭তম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ঢাবির প্রফেসর ড. আনিসুর রহমান আমেরিকার সাথে দেশবিরোধী অসম চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মরহুম আমিনুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত
মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর বিষয়ে আশ্বাস দিয়েছেন-পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি

মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর বিষয়ে আশ্বাস দিয়েছেন-পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি

লালমনিরহাট জেলা শহর হতে মাত্র ৯কিলোমিটার উত্তরে পরিত্যাক্ত দিনহাটা-মোগলহাটস্থল বন্দর পুনরায় চালুর বিষয়ে আশ্বাস দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম এমপি।
রোববার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টা ৩০মিনিটে লালমনিরহাট চেম্বার ভবনে লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, লালমনিরহাট পৌরসভা যৌথ আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম এমপি বলেন, উত্তরবঙ্গ দেশের শস্য ভান্ডার হিসেবে পরিচিত। এলাকার কৃষি পণ্যকে রিভাইন করে উচ্চ মূল্যে বাজারজাত করলে জেলার আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন হবে। ইতোমধ্যে জেলায় ইকোনোমিক জোন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন বিশ্ববিদ্যালয়, আর্মি এভিয়েশন নিয়ে ব্যাপক কর্মযজ্ঞ চলমান রয়েছে।
তিনি মুলত ব্যক্তিগত সফরে লালমনিরহাটে এসেছেন চার্চ অভ্ গড উচ্চ বিদ্যালয়েরর প্লাটিনাম জুবলি/৭৫ বছর উদযাপন অনুষ্ঠানে। তার বাবা লালমনিরহাটে রেলওয়ের চাকুরী করার সুবাদে তিনি চার্চ অভ্ গড উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছেন। যুদ্ধ পরবর্তী ১৯৭১ থেকে ১৯৮১ সাল পর্যম্ত থেকে  স্ব-পরিবারে এই জেলা থেকে চলে যান তিনি। বর্তমানে রাজশাহী-৬ আসন থেকে নির্বাচিত হয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠান শেষে লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, লালমনিরহাট পৌরসভার পক্ষ থেকে প্রধান অতিথি পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম এমপিকে সম্মাননা ক্রেষ্ট দেয়া হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু-এঁর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথিবৃন্দ ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ, লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান, লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন। বক্তব্য রাখেন লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মোঃ নজরুল হক পাটোয়ারী ভোলা, আলহাজ্ব একেএম কামরুল হাসান বকুল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুর রহমান প্রমুখ। এ সময় লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক, ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone