শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)র শুভ উদ্বোধন অনুষ্ঠিত সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় গরু আটক সিজারের পর প্রসূতির মৃত্যুর ঘটনায় সেই নিউ অতিথি ক্লিনিক এন্ড নার্সিং হোম সিলগালা ‎নিধন বন্ধ থাকায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা বেড়েই চলছে ১৫ বিজিবি’র অভিযানে ৩০হাজার ৫০টাকার ভারতীয় গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ ধর্ম অবমাননার অভিযোগে যুবক গ্রেফতার একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ৫৮হাজার ৮শত টাকার ভারতীয় ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ সিজারের কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু
বিয়ে করতে গিয়ে বর আটক : ১ মাসের কারাদন্ড

বিয়ে করতে গিয়ে বর আটক : ১ মাসের কারাদন্ড

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার পাটগ্রাম পৌর গার্লস স্কুলের দশম শ্রেণির এক ছাত্রীকে বাল্য বিয়ে করতে গিয়ে পাটগ্রাম থানা পুলিশের হাতে আটক হয়েছে বর আজিনুর রহমান। পরে বরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ওই আদালতের বিচারক পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মশিউর রহমান বাল্য বিয়ে করার দায়ে বর আজিনুর রহমানের ১ মাসের কারাদন্ড প্রদান করেন।

 

আজ শনিবার ভোর রাতে পাটগ্রাম পৌরসভার ৪নং ওয়ার্ডের বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মোহন্ত বলেন, ওই এলাকায় একটি বাল্য বিয়ে হচ্ছে এমন একটি গোপন সংবাদের ভিত্তি আমি একদল পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে হাজির হই। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে সবাই পালিয়ে গেলেও বিয়ের বর ওই উপজেলার ভান্ডারদহ এলাকার আনছার আলীর পুত্র আজিনুর রহমান (২০) আটক করা হয়। পরে তাকে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মশিউর রহমানের ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। ওই আদালতের বিচারক মশিউর রহমান বাল্য বিয়ের দায়ে বর আজিনুর রহমানের ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। সাজা প্রাপ্ত বর আজিনুর রহমানকে আজ শনিবার দুপুরে লালমনিরহাট কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone