শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মাঠ জুড়ে শোভা পাচ্ছে সোনালী ধানের শীষ ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্য, জিরা, চিনি এবং ডিজেল তেল জব্দ দৃষ্টিনন্দন কচুরিপানা ফুল ফুটেছে কৃষকেরা পাট ক্ষেত পরিচর্যায় ব্যস্ত এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক মিলাদ মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রাণবন্ত হয়ে ওঠে বর্ষবরণ অনুষ্ঠান র‌্যাবের অভিযানে মাদকসহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার
ড. শাফিয়া খাতুন–ভাষাসৈনিক, শিক্ষাবিদ, সংগঠক, রাজনীতি

ড. শাফিয়া খাতুন–ভাষাসৈনিক, শিক্ষাবিদ, সংগঠক, রাজনীতি

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: ভাষাসৈনিক, বিশিষ্ট শিক্ষাবিদ, সংগঠক এবং সাবেক সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা (মন্ত্রী) ড. শাফিয়া খাতুন লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলাধীন দক্ষিণ বত্রিশ হাজারী (বিন্নাগারী) গ্রামে ১৯৩১ সালের ১৫ জানুয়ারি জন্ম গ্রহণ করেন। ১৯৫২ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে এম.এ. পড়ার সময়ে ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ১৯৫৩ সালে তিনি এম.এ. ডিগ্রী লাভের পর শিক্ষকতা পেশায় আত্মনিয়োগ করেন। ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনসটিটিউট থেকে এম.এড. ডিগ্রী এবং ১৯৬৫ সালে যুক্তরাষ্ট্রের উত্তর কলোরাডো বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রী লাভ করেন। ১৯৬৬ সালে তিনি অধ্যাপক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণা ইনসটিটিউটে যোগদান করেন। তিনি ১৯৭৭ সালে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য নিযুক্ত হন। ১৯৮৩ সালে তৎকালীন প্রেসিডেন্ট এইচ. এম. এরশাদ তাকে সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা নিয়োগ করেন। ড. শাফিয়া খাতুন ১৯৮৪ সালের ১ ফেব্রুয়ারি লালমনিরহাট জেলার শুভ উদ্বোধন করেন। এ মহীয়সী নারী ১৯৯৩ সালের ১১ ফেব্রুয়ারি ইহলোক ত্যাগ করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone