শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
এএইউবি’র ক্যাম্পাসে ২দিনব্যাপী ১ম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা সম্পন্ন, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত আলোকিত লালমনিরহাট যেসব ইতিবাচক পদক্ষেপ নিয়েছে তা সারাদেশে ছড়িয়ে দিতে হবে-প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষ আর অগ্নিসন্ত্রাসের রাজনীতিতে ফিরতে চায় না-প্রধানমন্ত্রী তারেক রহমান ৩৬ মাসের মধ্যে নিজস্ব প্রযুক্তিতে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণের লক্ষ্য-প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান; যোগ দেবেন একাধিক কর্মসূচিতে ১৫ বিজিবি’র অভিযানে ১৬লক্ষ ১৪হাজার টাকার ভারতীয় শাড়ী এবং কোর্ট ও প্যান্টের থান কাপড় জব্দ ১৯ নভেম্বর লালমনিরহাট আসছেন প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা ঘোষণার প্রত্যাশায় নদীপাড়ের মানুষের ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ৮২হাজার ৪শত ৫০টাকার ভারতীয় গাঁজাসহ মোটর সাইকেল এবং ইস্কাপ সিরাপ জব্দ প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত লালমনিরহাট: সব প্রস্তুতি সম্পন্ন, জেলাজুড়ে উৎসবের আমেজ
এবার এসএসসি ও সমমান পরীক্ষা দিলো ১৬হাজার ৬শত ৭০জন শিক্ষার্থী

এবার এসএসসি ও সমমান পরীক্ষা দিলো ১৬হাজার ৬শত ৭০জন শিক্ষার্থী

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সারাদেশের ন্যায় লালমনিরহাট জেলার ৫টি উপজেলায় একযোগে শুরু হয়েছে ২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা।

 

এ বছর জেলায় এবার এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র ছিল ৩৩টি। তন্মধ্যে এসএসসির ২০টি, কুরআন মাজিদ ও তাজভিদের ৫টি, ভোকেশনালের ৬টি ও দাখিল (ভোকঃ) ২টি।

 

দিনাজপুর বোর্ড, মাদরাসা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় ১৬হাজার ৯শত ৭৭জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা থাকলেও প্রথম দিনে ১৬হাজার ৬শত ৭০জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। জেলায় ৩শত ৬জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেনি।

 

পরীক্ষা শুরু হয় বেলা ১১ঘটিকায় আর শেষ হয় দুপুর ১ ঘটিকায়। পরীক্ষার বিষয় ছিল বাংলা ১ম পত্র।

 

পরীক্ষা চলাকালীন সময়ে জেলা সদরের বড়বাড়ি শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, মিনা খাতুন ও মিতু আক্তার দুই প্রতিবন্ধী পরীক্ষার্থী বাকি পরীক্ষার্থীদের মতো করে পরীক্ষা দিচ্ছেন। পাশাপাশি পরীক্ষার্থীরা বেশ মনোযোগ সহকারে পরীক্ষা দিতে দেখা গেছে।

পাশে হাবিবা খাতুন বালিকা বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেল সুন্দর পরিবেশ। সেখানে উপস্থিত হয়ে পরীক্ষার বিষয়ে খোঁজ খবর নিতে দেখা যায় লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা মাসুমকে।

 

তিনি বলেন, আজ থেকে এসএসসি ও সমমান পরীক্ষা যেহেতু শুরু হল, কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সকলে যেন ভালোভাবে পরীক্ষা শেষ করতে পারে এটাই কাম্য।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone