শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎লালমনিরহাট জেলায় দেশী মাছের বড় আকাল ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট এবং ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল জব্দ তিস্তা আন্দোলন সফল হয়েছে; এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে যাবে-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন সামাজিক বিপ্লব ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক অপরাধমুক্ত সমাজ গঠনে কঠোর হুঁশিয়ারি-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন-পুরাতন হাজীদের পরিচিতি ও দোয়া অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং নেশা জাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ আলোকিত লালমনিরহাটের আয়োজনে যৌতুকবিহীন বিবাহ অনুষ্ঠিত সরকার স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি করেছে-লালমনিরহাটে মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিশুদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত চির নিদ্রায় শায়িত হলেন মেহেরুন নেছা খানম
বাংলাদেশ কৃষক লীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ কৃষক লীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাটে বাংলাদেশ কৃষক লীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

 

মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল ৯টায় লালমনিরহাট জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বাংলাদেশ কৃষক লীগ লালমনিরহাট জেলা শাখার আয়োজনে বাংলাদেশ কৃষক লীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ কৃষক লীগ লালমনিরহাট জেলা শাখার সভাপতি হাফিজুর রহমান কাজল-এঁর সভাপতিত্বে বাংলাদেশ কৃষক লীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ লুলু-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ মতিয়ার রহমান। এতে আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি নজরুল হক পাটোয়ারী ভোলা। বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগ লালমনিরহাট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, বাংলাদেশ কৃষক লীগ লালমনিরহাট সদর উপজেলা শাখার সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, বাংলাদেশ কৃষক লীগ লালমনিরহাট পৌর শাখার সভাপতি রেজাউল করিম দুলাল প্রমুখ। এ সময় বাংলাদেশ কৃষক লীগ লালমনিরহাট জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone