শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ভারতীয় নেশা জাতীয় ফেন্সিডিল ও ফেয়ারডিল এবং ইস্কাফ সিরাপ জব্দ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎লালমনিরহাট জেলায় দেশী মাছের বড় আকাল ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট এবং ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল জব্দ তিস্তা আন্দোলন সফল হয়েছে; এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে যাবে-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন সামাজিক বিপ্লব ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক অপরাধমুক্ত সমাজ গঠনে কঠোর হুঁশিয়ারি-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন-পুরাতন হাজীদের পরিচিতি ও দোয়া অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং নেশা জাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ আলোকিত লালমনিরহাটের আয়োজনে যৌতুকবিহীন বিবাহ অনুষ্ঠিত সরকার স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি করেছে-লালমনিরহাটে মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি
দিন দিন বৃদ্ধি পাচ্ছে লেবুর চাষ

দিন দিন বৃদ্ধি পাচ্ছে লেবুর চাষ

Exif_JPEG_420

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাটে লেবু চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের মাঝে। লেবুর চাষ লাভজনক হওয়ার কারণে লালমনিরহাট জেলায় দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। এখানকার কৃষকরা বাড়তি আয়ের জন্য নানা জাতের শাক-সবজির পাশাপাশি পতিত জমিতে চাষ করছেন বিভিন্ন জাতের লেবু। এতে করে বেশ লাভবানও হচ্ছেন কৃষকরা।

 

জানা যায়, এ জেলার আবহাওয়া ও মাটি লেবু চাষের উপযোগী হওয়ার কারণে ও রোগ-বালাই আশংকাজনক ভাবে কম হওয়ায় চাষিরা দাম ভালো পেয়ে থাকেন। স্থানীয় বাজারে এর ব্যাপক চাহিদা থাকায় নগদ টাকায় বিক্রি করতে পেরে একজনের দেখে প্রতিবেশি চাষিরা লেবু চাষের দিকে আগ্রহ বাড়াচ্ছেন।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, এবারও লালমনিরহাট জেলায় নানা জাতের লেবু চাষ হয়েছে। চাষিদের নিবিড় পরিচর্যার কারণে লেবুর প্রতিটি গাছের থোকায় থোকায় লেবু ধরেছে। লেবুর দাম বেশি এবং ঝামেলামুক্ত ফসল হওয়ায় চাষিরা দিন দিন লেবু চাষে আগ্রহী হচ্ছেন। ইতিমধ্যে হাট-বাজারে নতুন বছরের লেবু বিক্রয় শুরু হয়েছে।

 

লেবু চাষী মোঃ আব্দুল হামিদ মিঞাঁ ও মোঃ হযরত আলী বলেন, গাছে গাছে এবার প্রচুর লেবু এসেছে। যা বিক্রয় শুরু করেছি। এ রমজান মাসে লেবুর ব্যাপক চাহিদা। সবাই ইফতারির সময় লেবুর শরবত পান করে থাকেন।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা শ্রী মুকুল চন্দ্র সরকার বলেন, এ জেলার উচুঁ জমিতে শাক-সবজির পাশাপাশি বিভিন্ন বাগান বাড়িতে লেবু চাষ করছে স্থানীয় কৃষকরা। এ মৌসুমের আবহাওয়া লেবু চাষের উপযোগী হওয়ার কারণে ফলন ভালো হয়েছে। আমরা ইতিপূর্বে লেবু চাষিদের সকল ধরণের সহযোগিতা ও পরামর্শ প্রদান করছি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone