শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ভারতীয় নেশা জাতীয় ফেন্সিডিল ও ফেয়ারডিল এবং ইস্কাফ সিরাপ জব্দ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎লালমনিরহাট জেলায় দেশী মাছের বড় আকাল ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট এবং ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল জব্দ তিস্তা আন্দোলন সফল হয়েছে; এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে যাবে-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন সামাজিক বিপ্লব ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক অপরাধমুক্ত সমাজ গঠনে কঠোর হুঁশিয়ারি-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন-পুরাতন হাজীদের পরিচিতি ও দোয়া অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং নেশা জাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ আলোকিত লালমনিরহাটের আয়োজনে যৌতুকবিহীন বিবাহ অনুষ্ঠিত সরকার স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি করেছে-লালমনিরহাটে মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি
ধরলায় ডুবে যাওয়া সেই সজীবের মরদেহ ভেসে উঠেছে

ধরলায় ডুবে যাওয়া সেই সজীবের মরদেহ ভেসে উঠেছে

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাটে ধরলা নদীতে গোসল করতে নেমে সজীব ইসলাম (১৬) নামের এক দশম শ্রেণীর ছাত্র নিখোঁজ হয়েছে।

 

মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার সীমান্তবর্তী মোগলহাট বিওপি ক্যাম্প সংলগ্ন পাকার মাথায় ধরলা নদীর দক্ষিণ তীরের পাশে এ ঘটনা ঘটে।

 

নিখোঁজ সজীব ইসলাম লালমনিরহাট পৌরসভার সাপটানা এলাকার শফিকুল ইসলামের ছেলে। সে লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। সজীব তার বাবা-মায়ের একমাত্র সন্তান।

 

এলাকাবাসী জানান, সজীব ইসলাম তার ১১ বন্ধুসহ মোগলহাটে বেড়াতে গিয়ে ধরলা নদীতে গোসল করতে নামেন। এ সময় নদীতে প্রবল স্রোত থাকায় সজীব ইসলাম পানিতে তলিয়ে নিখোঁজ হন।

 

পরে বিকালে ফায়ার সার্ভিসের ডুবুরী দল পানিতে নেমে অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি।

 

এদিকে বুধবার (১৩ এপ্রিল) দুপুর ২টার সময় লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ৩নং ওয়ার্ড ফলিমারী এলাকায় বোরো ধানক্ষেতে সজীব ইসলামের লাশ ভেসে উঠার সংবাদ পাওয়া গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সজীব ইসলামের মরদেহ প্রশাসনিকভাবে উদ্ধারের তৎপরতা চলছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone