শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ভারতীয় নেশা জাতীয় ফেন্সিডিল ও ফেয়ারডিল এবং ইস্কাফ সিরাপ জব্দ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎লালমনিরহাট জেলায় দেশী মাছের বড় আকাল ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট এবং ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল জব্দ তিস্তা আন্দোলন সফল হয়েছে; এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে যাবে-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন সামাজিক বিপ্লব ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক অপরাধমুক্ত সমাজ গঠনে কঠোর হুঁশিয়ারি-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন-পুরাতন হাজীদের পরিচিতি ও দোয়া অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং নেশা জাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ আলোকিত লালমনিরহাটের আয়োজনে যৌতুকবিহীন বিবাহ অনুষ্ঠিত সরকার স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি করেছে-লালমনিরহাটে মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি
মোটরসাইকেল চালকদের হেলমেট পরিধান নিশ্চিত কল্পে বিশেষ অভিযান

মোটরসাইকেল চালকদের হেলমেট পরিধান নিশ্চিত কল্পে বিশেষ অভিযান

Exif_JPEG_420

আলোর মনি রিপোর্ট: “হেলমেট পরিধান করুন, নিরাপদে বাড়ী ফিরুন” এই শ্লোগানে লালমনিরহাট জেলা পুলিশের পরিচালনায় মোটরসাইকেল চালক এবং আরোহীদের ১০০% হেলমেট পরিধান নিশ্চিত কল্পে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।

 

বুধবার (২৩ মার্চ) সকাল ১১টায় লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় গোল চত্ত্বরে এই অভিযান পরিচালনার সময় হেলমেট পরিধানকারীদের লাল গোলাপ ফুলের শুভেচ্ছা জানানো হয়।

 

এ সময় বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর, লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা, লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহা আলম প্রমুখ। এ সময় বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জ অফিসের পুলিশ সুপার (ক্রাইম এন্ড মিডিয়া) আকতার হোসেন, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদ, পুলিশ প্রশাসন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পুলিশের পক্ষ থেকে মোটর সাইকেল আরোহীদের জন্য সচেতনতার লক্ষ্যে বলা হয়, মোটরসাইকেলে ০২ এর অধিক আরোহণ করবেন না, চলন্ত অবস্থায় মোবাইল বা হেডফোন ব্যবহার করবেন না, ট্রাফিক সিগনাল মেনে চলুন- দূর্ঘটনা রোধ করুন, নিয়ম মেনে সতর্কতার সাথে ওভারটেক করুন, গাড়ি চলানোর সময় প্রয়োজনীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখুন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone