শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ভারতীয় নেশা জাতীয় ফেন্সিডিল ও ফেয়ারডিল এবং ইস্কাফ সিরাপ জব্দ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎লালমনিরহাট জেলায় দেশী মাছের বড় আকাল ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট এবং ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল জব্দ তিস্তা আন্দোলন সফল হয়েছে; এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে যাবে-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন সামাজিক বিপ্লব ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক অপরাধমুক্ত সমাজ গঠনে কঠোর হুঁশিয়ারি-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন-পুরাতন হাজীদের পরিচিতি ও দোয়া অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং নেশা জাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ আলোকিত লালমনিরহাটের আয়োজনে যৌতুকবিহীন বিবাহ অনুষ্ঠিত সরকার স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি করেছে-লালমনিরহাটে মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি
প্রাণী সম্পদ প্রদর্শনীর উদ্বোধন

প্রাণী সম্পদ প্রদর্শনীর উদ্বোধন

আলোর মনি রিপোর্ট: ‘পুষ্টি মেধা দারিদ্র বিমোচন-প্রাণী সম্পদ প্রদর্শনীর আয়োজন’ এই প্রতিপাদ্যে লালমনিরহাটে দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনীর উদ্বোধন হয়েছে।

 

বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে প্রদর্শনীর উদ্বোধন করেন লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর। প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণী সম্পদ অধিদফতর, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সহযোগীতায় এবং লালমনিরহাট সদর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল ওই প্রদর্শনীর আয়োজনে করে।

 

লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা মাসুম এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন, লালমনিরহাট জেলা পোল্ট্রি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী প্রদীপ চন্দ্র রায়। স্বাগত বক্তব্য দেন লালমনিরহাট সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সাজিয়া আফরিন। অনুষ্ঠানে লালমনিরহাট জেলা পোল্ট্রি এসোসিয়েশনের সভাপতি মঞ্জুরুল আলম শেখসহ অন্যান্য খামার মালিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে ৪০টি স্টোল স্থাপন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone