শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ভারতীয় নেশা জাতীয় ফেন্সিডিল ও ফেয়ারডিল এবং ইস্কাফ সিরাপ জব্দ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎লালমনিরহাট জেলায় দেশী মাছের বড় আকাল ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট এবং ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল জব্দ তিস্তা আন্দোলন সফল হয়েছে; এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে যাবে-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন সামাজিক বিপ্লব ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক অপরাধমুক্ত সমাজ গঠনে কঠোর হুঁশিয়ারি-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন-পুরাতন হাজীদের পরিচিতি ও দোয়া অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং নেশা জাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ আলোকিত লালমনিরহাটের আয়োজনে যৌতুকবিহীন বিবাহ অনুষ্ঠিত সরকার স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি করেছে-লালমনিরহাটে মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি
মিলন বাজারে কলেজছাত্রের উদ্যোগে মানবতার দেয়াল

মিলন বাজারে কলেজছাত্রের উদ্যোগে মানবতার দেয়াল

মিজানুর রহমান: “আপনার প্রয়োজনীয় পোশাক এখান থেকে নিয়ে যান, অপ্রয়োজনীয় পোশাক এখানে রেখে যান” এমনই হৃদয় নিংড়ানো আহবানের মাধ্যমে হাতীবান্ধা উপজেলার মিলনবাজার এলাকায় স্থাপিত হলো মানবতার দেয়াল।

 

দেয়ালের গায়ে পুরনো কাপড় কেন? এমন প্রশ্ন অনেকেরই, দেয়ালের উপরে লেখা দেখে প্রশ্নের উত্তর মিলল।

 

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মিলন বাজার এলাকায়। বাজারের পূর্বপাশে মাংসের দোকানের সাথেই ঝোলানো বিভিন্ন বয়সের মানুষের পুরোনো পোশাক। সেখান থেকে দুঃস্থ, অসহায় মানুষ তাদের প্রয়োজনীয় বস্ত্র নিয়ে যাচ্ছেন।

 

দেয়ালের উপরে রঙিন ব্যানারে লেখা অর্থ দিয়ে নয়, আপনার অপ্রয়োজনীয় পোশাক দিয়ে অসহায় মানুষদের সাহায্য করুন।

 

কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর দ্বিতীয় পর্বের ছাত্র সাগর আহম্মেদ সোহাগের ব্যক্তিগত উদ্যোগে হতদরিদ্র মানুষকে সহযোগিতার এমন দৃষ্টান্তে সাড়া দিয়েছে এলাকার মানুষ।

 

লোকজন বলছেন, এরকম চিন্তাভাবনা আমাদের মাথায় আসে নি। হতদরিদ্র মানুষকে পুরাতন কাপড় দিয়েও সহায়তা করা সম্ভব তা সাগর আমাদের দেখিয়ে দিল।

 

মানবতার দেয়াল স্থাপন প্রসঙ্গে সাগর আহম্মেদ সোহাগ জানান, এলাকার শীতার্ত অসহায় মানুষদের বস্ত্রহীনতা দুর করতে এবং সীমান্ত ঘেষা অঞ্চলের ছিন্নমূল মানুষের পাশে দাড়াতেই মুলত এই সামান্য উদ্যোগ নিয়েছি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone