শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ভারতীয় নেশা জাতীয় ফেন্সিডিল ও ফেয়ারডিল এবং ইস্কাফ সিরাপ জব্দ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎লালমনিরহাট জেলায় দেশী মাছের বড় আকাল ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট এবং ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল জব্দ তিস্তা আন্দোলন সফল হয়েছে; এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে যাবে-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন সামাজিক বিপ্লব ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক অপরাধমুক্ত সমাজ গঠনে কঠোর হুঁশিয়ারি-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন-পুরাতন হাজীদের পরিচিতি ও দোয়া অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং নেশা জাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ আলোকিত লালমনিরহাটের আয়োজনে যৌতুকবিহীন বিবাহ অনুষ্ঠিত সরকার স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি করেছে-লালমনিরহাটে মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি
সাওতাল কন্যাকে উদ্ধার করে অভিভাবকের জিম্মায় প্রদান

সাওতাল কন্যাকে উদ্ধার করে অভিভাবকের জিম্মায় প্রদান

হেলাল হোসেন কবির: একটি মেয়ে লালমনিরহাট শহরে কিছুটা মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘুরতে থাকে। সেই সংবাদ যায় লালমনিরহাট সদর থানায়। সেখানে থানার অফিসার ইনচার্জ শাহা আলমের নের্তৃত্বে থানা পুলিশ তৎক্ষনাত ঘটনাস্থলে গিয়ে তাহাকে হেফাজতে নেয়। পরবর্তীতে নারী শিশু হেল্প ডেক্সের অফিসারের মাধ্যমে জিজ্ঞাসাবাদে জানাতে পারে তাহার নাম লুসিয়া টুডু (১৫), পিতা- লুইস টুডু, সাং-বনগ্রাম, থানা- তানোর, জেলা- রাজশাহী। পরে লালমনিরহাট পুলিশ রাজশাহী জেলার তানোর থানা পুলিশের সহযোগিতা নিয়ে তাহার বাড়ীতে সংবাদ দেয়।

 

সেই সংবাদ পাওয়ার পর লুসিয়া টুডু’র পিতা লুইস টুডু ও তার মা লালমনিরহাট থানায় আসেন। নতুন বছরের শনিবার (১ জানুয়ারি) জিডি মূলে উক্ত লুসিয়া টুডু (সাওতাল কন্যা) কে তাহার অভিভাবকের জিম্মায় প্রদান করে।

 

জানা যায়, লুসিয়া টুডু (সাওতাল কন্যা) কিছুটা মানসিক ভারসাম্যহীন হওয়ায় ভুলক্রমে বাস যোগে লালমনিরহাটে চলে আসেন এবং বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করতে থাকেন। তার ভাষা ও চালচলন দেখে স্থানীয়দের মাঝে কিছুটা সন্দেহ হয়। পরবর্তীতে কেউ পুলিশকে সংবাদ দিলে মেয়েটির নিরাপত্তার জন্য তৎক্ষনাত ঘটনাস্থলে গিয়ে তাহাকে হেফাজতে নেয় লালমনিরহাট পুলিশ।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone