শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
স্ট্রিট লাইটের উদ্বোধন অনুষ্ঠিত শুধু শিক্ষিত হলেই হবে না, নিজেদের দক্ষ ও কর্মমুখী হিসেবে গড়ে তুলতে হবে-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় ২নং পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব বহুল আলোচিত হত্যার মামলার তদন্তে প্রাপ্ত আসামি র‌্যাবের অভিযানে গ্রেফতার গৃহবধূ গণধর্ষণ মামলার ১জন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব নতুন কুঁড়ি স্পোর্টসের ৮টি ইভেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বীজ ব্যবসায়ী কর্মশালা অনুষ্ঠিত ‎১৫ বিজিবি’র অভিযানে ১৩লক্ষ টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ কালীগঞ্জে প্রশাসনের নীরবতায় চলছে তিস্তা নদী থেকে অবাধে বালু উত্তোলনের মহোৎসব লালমনিরহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ১৫ বিজিবি’র বাড়তি সতর্কতা জারি এবং টহল জোরদার
মায়ের সাথে অভিমান করে একছাত্রের আত্মহত্যা

মায়ের সাথে অভিমান করে একছাত্রের আত্মহত্যা

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাটে ডিম ভেজে না দেওয়ায় মায়ের সাথে অভিমান করে ৫ম শ্রেণীর একছাত্র ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার নাম অর্জুন বিশ্বাস (১১)।

 

সোমবার (২০ ডিসেম্বর) লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের কুলাঘাট বাজার সংলগ্ন মাঝিপাড়া তার নিজ বাড়ি থেকে লাশ উদ্ধার করে পুলিশ। অর্জুন ঐ এলাকার হরেন বিশ্বাসের একমাত্র ছেলে।

 

তার সহপাঠীরা জানান, সকলে আনুমানিক সকাল সাড়ে ৯টার দিকে আমারা স্কুলে যাওয়ার জন্য তার বাড়িতে ডাকতে গিয়ে দেখি অর্জুন ঘরের ধর্নার সাথে ঝুলছে। অর্জুন দক্ষিণ কুলাঘাট ব্রাক স্কুলের ৫ম শ্রেণীর ছাত্র।

 

কুলাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী জানান, তার মা অঞ্জনা বিশ্বাস তার স্কুলে দেরি হওয়ায় ডিম ভেজে না দেওয়ায় মায়ের ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়েছে বলে ধারণা করা যাচ্ছে।

 

অর্জুনের মা অঞ্জনা বিশ্বাস তার স্কুলের শিক্ষিকা।

 

স্থানীয়রা জানান, তার মা সকালে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পর তার সহপাঠীরা ডাকতে যায় তাদের চিৎকার চেঁচামেচি শুনে গিয়ে দেখি অর্জুন তার মায়ের ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে ঘরের ধর্নার (আড়) সাথে ঝুলছে।

 

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহা আলম ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone