শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
স্ট্রিট লাইটের উদ্বোধন অনুষ্ঠিত শুধু শিক্ষিত হলেই হবে না, নিজেদের দক্ষ ও কর্মমুখী হিসেবে গড়ে তুলতে হবে-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় ২নং পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব বহুল আলোচিত হত্যার মামলার তদন্তে প্রাপ্ত আসামি র‌্যাবের অভিযানে গ্রেফতার গৃহবধূ গণধর্ষণ মামলার ১জন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব নতুন কুঁড়ি স্পোর্টসের ৮টি ইভেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বীজ ব্যবসায়ী কর্মশালা অনুষ্ঠিত ‎১৫ বিজিবি’র অভিযানে ১৩লক্ষ টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ কালীগঞ্জে প্রশাসনের নীরবতায় চলছে তিস্তা নদী থেকে অবাধে বালু উত্তোলনের মহোৎসব লালমনিরহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ১৫ বিজিবি’র বাড়তি সতর্কতা জারি এবং টহল জোরদার
বিজয় দিবসে লালমনিরহাট ইনসাবের নানা কর্মসূচী

বিজয় দিবসে লালমনিরহাট ইনসাবের নানা কর্মসূচী

আলোর মনি রিপোর্ট: স্বাধীনতার ৫০বছর পূর্তির সুবর্ণজয়ন্তী ও ১৬ ডিসেম্বের মহান বিজয় দিবসে দিনব্যাপী নানা কর্মসূচী পালন করেছে লালমনিরহাট জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (ইনসাব)।

 

দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ইনসাব জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইমলামের নিজস্ব উদ্যোগে শ্রমিকদের মাঝে খাবার বিতরণ, শহিদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়াসহ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকালে সূর্য্য উদয়ের সাথে সাথে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ প্রাঙ্গণে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচী শুরু হয়। পরে সকাল ৯টায় জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ শেষে সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে দুপুরে নির্মাণ শ্রমিকগণের মাঝে খাবার বিতরণ করা হয়। এসব অনুষ্ঠানে ব্যবসায়ী লুৎফর রহমান ও হোসেন আলীসহ অন্যান্য নির্মাণ শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone