শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মাঠ জুড়ে শোভা পাচ্ছে সোনালী ধানের শীষ ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্য, জিরা, চিনি এবং ডিজেল তেল জব্দ দৃষ্টিনন্দন কচুরিপানা ফুল ফুটেছে কৃষকেরা পাট ক্ষেত পরিচর্যায় ব্যস্ত এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক মিলাদ মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রাণবন্ত হয়ে ওঠে বর্ষবরণ অনুষ্ঠান র‌্যাবের অভিযানে মাদকসহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার
লালমনিরহাটে প্রাক বড়দিন উদযাপন-২০২১

লালমনিরহাটে প্রাক বড়দিন উদযাপন-২০২১

Exif_JPEG_420

আলোর মনি রিপোর্ট: সোমবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় কিন্ডার হিল্পস্ ওয়্যার্ক-কেএইচডব্লিউ লালমনিরহাট ক্যাম্পাসে কিন্ডার হিল্পস্ ওয়্যার্ক লালমনিরহাটের আয়োজনে গ্লোবাল কেয়ার কিন্ডার হিল্পস্ ওয়্যার্ক, গ্লোবাল কেয়ার ডেনমার্ক এর সহযোগিতায় প্রাক বড়দিন উদযাপন-২০২১ উপলক্ষে আলোচনা সভা ও কেককাটা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

সভাপতিত্ব করেন কিন্ডার হিল্পস্ ওয়্যার্ক লালমনিরহাটের সভাপতি বিমলেন্দু সরকার। বিশেষ অতিথি ছিলেন সাহিত্যিক ও সমাজ সেবক ফেরদৌসী বেগম বিউটি। বক্তব্য রাখেন কিন্ডার হিল্পস্ ওয়্যার্ক লালমনিরহাটের নির্বাহী পরিচালক জেমস আশীষ দাস প্রমুখ। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, প্রকাশক মোঃ রমজান আলী, দৈনিক স্বদেশ প্রতিদিন প্রতিনিধি শাহজাহান সাজু, কিন্ডার হিল্পস্ ওয়্যার্ক লালমনিরহাটের উপকার ভোগী ছাত্র-ছাত্রী, অভিভাবক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালক কিন্ডার হিল্পস্ ওয়্যার্ক লালমনিরহাটের হিসাব রক্ষক তপন কুমার ঘোষ। পরে উপবৃত্তি, সুরক্ষা সামগ্রী, উপহার সামগ্রী, শিক্ষা সামগ্রী, ফিডিং এর খাদ্য সামগ্রী বিতরণ ও বিধবা মায়েদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

 

উল্লেখ্য যে, কিন্ডার হিল্পস্ ওয়্যার্ক লালমনিরহাট একটি অ-লাভজনক, স্বেচ্ছাসেবী সংস্থা। দীর্ঘদিন যাবত দরিদ্র ও দুঃস্থ জনগোষ্টির উন্নয়নে বিশেষতঃ দরিদ্র ও দুঃস্থ ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষা সহায়তা কর্মসূচী পরিচালনা করে আসছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone