শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
অপহৃত কিশোরী উদ্ধারসহ প্রধান আসামি আব্দুল আলিমকে গ্রেফতার ট্রাক-নছিমন-মোটর সাইকেলের ত্রি-মুখী সংঘর্ষে ২জন নিহত ১৫ বিজিবি’র অভিযানে ৭৭হাজার ৪শত ৫০টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ ১জন আটক এবং গাঁজা জব্দ এএইউবি’র ক্যাম্পাসে ২দিনব্যাপী ১ম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা সম্পন্ন, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত আলোকিত লালমনিরহাট যেসব ইতিবাচক পদক্ষেপ নিয়েছে তা সারাদেশে ছড়িয়ে দিতে হবে-প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষ আর অগ্নিসন্ত্রাসের রাজনীতিতে ফিরতে চায় না-প্রধানমন্ত্রী তারেক রহমান ৩৬ মাসের মধ্যে নিজস্ব প্রযুক্তিতে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণের লক্ষ্য-প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান; যোগ দেবেন একাধিক কর্মসূচিতে ১৫ বিজিবি’র অভিযানে ১৬লক্ষ ১৪হাজার টাকার ভারতীয় শাড়ী এবং কোর্ট ও প্যান্টের থান কাপড় জব্দ ১৯ নভেম্বর লালমনিরহাট আসছেন প্রধানমন্ত্রী
লালমনিরহাটে বয়স্ক ও বিধবা ভাতা বঞ্চিত শহীদ শাহজাহান কলোনীর প্রায় ১শতজন বয়স্ক মহিলা ও পুরুষ

লালমনিরহাটে বয়স্ক ও বিধবা ভাতা বঞ্চিত শহীদ শাহজাহান কলোনীর প্রায় ১শতজন বয়স্ক মহিলা ও পুরুষ

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: বয়স্ক ও বিধবা ভাতা বঞ্চিত লালমনিরহাট জেলা শহরের শহীদ শাহজাহান কলোনীর প্রায় ১শতজন বয়স্ক মহিলা ও পুরুষ। তাদের আর কত বয়স হলে বয়স্ক ও বিধবা ভাতা পাবে! বছরের পর বছর লালমনিরহাট পৌরসভার মেয়র ও কাউন্সিলারের দ্বারে দ্বারে ঘুরে ব্যর্থ হয়ে অবশেষে লালমনিরহাট জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছে ওই সব ভোক্তভুগিরা।

 

জানা গেছে, লালমনিরহাট পৌরসভার ৪নং ওয়ার্ডের শহীদ শাহজাহান কলোনীর বাসিন্দা বয়স্ক ৩৮জন ও ৩৪জন বিধবা মহিলা তারা ভাতার জন্য সংশ্লিষ্ট মেয়র ও কাউন্সিলারের দ্বারে দ্বারে ঘুরে কোন সুফল পাইনি।

 

মানিক জান, মনসুর আলী, মকবুল হোসেন, জালাল শেখ, ওজিফা ও হাফেজা খাতুনসহ ৩৮জন ভাতা প্রত্যাশীরা সাংবাদিকদের জানান, আমাদের বয়স ৬০ এর উর্দ্ধে হওয়ার পরেও আর কত বয়সে আমরা বয়স্ক ভাতা পাবো। বছরকা বছর ঘুরে কোন সুফল পাওয়া যায়নি। চরম দারিদ্রতার সাথে লড়াই করে আমরা মানবেতর জীবন যাপন করছি।

 

অনুসন্ধানে দেখা গেছে, একেক জনের বয়স ৭০ উর্দ্ধে হলেও তারা রহস্যজনক কারণে ভাতা বঞ্চিত। একই এলাকার কছিরন বেগম, রিনা বেওয়া, আয়শা বেওয়া, রাবেয়া বেগম, হোসনে আরা বেগম লেবু, মনোয়ারা বেগম, সাহের বানু, সরবানু বেগম ও হালিমা খাতুনসহ ৩৪জন বিধবা ভাতা প্রত্যাশী সাংবাদিকদের একই অভিযোগ করেন।

 

তারা সাংবাদিকদের আরও জানান, আমরা উন্নয়ন বঞ্চিত শহীদ শাহজাহান কলোনীর বাসিন্দা। দারিদ্রতার সাথে লড়াই করে মানবেতর জীবন যাপন করছি। একাধিকবার লালমনিরহাট পৌরসভার মেয়র ও কাউন্সিলারের সাথে যোগাযোগ করে ব্যর্থ হয়ে, অবশেষে ওই সব ভূক্তভোগীরা সকলেই লালমনিরহাট জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone