শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু মাদক ব্যবসায়ীদের হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত; আশঙ্কাজনক অবস্থা এসআই রুহুল আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

‘Let me breathe’

সুলতানা শিরীন সাজি

 

বিশ্ব যখন ক্ষুদ্ধ হলো।

অদৃশ্য এক অসুখ এলো।

জানলো সবাই নতুন করে,

বাতাস মানে বাঁচার আশা!

 

মানুষ যখন বাঁচার আশায়

ভেন্টিলেটর খুঁজে বেড়ায় !

(মে মাসের ২৫ তারিখ, মিনিয়াপোলিস)

নকল টাকার ব্যবহারেই গলার উপর

পায়ের দখল!

মরেই যা তুই, কালোর আবার বাঁচা কিরে?

‘Please I can’t breathe’

জর্জ  ফ্লয়েড বলে।

একটা মানুষ

একটা জীবন,

কোন আকাশে চলেই গেলো!

 

শোক সইবার সাহস তো নেই!

মানুষ আছে!

সাদা মানুষ, কালো মানুষ, বাদামী মানুষ!

সব মানুষের ভীরে খুঁজি আসল মানুষ!

 

বর্ণবাদের মুখোশ গুলো উপড়ে ফেলে,

করোনাকাল ভুলে সবাই‌ পথে নামে।

মুখোশগুলো পড়লে আজ, কে সাদা কে’বা কালো

কে ভালো, কে’বা ভুলো?

 

লক্ষকোটি মানুষরা আজ পথের ডাকে।

let me breathe তারাও বলে।

সবাই মাভৈ গেয়েই চলে!

জীবন এমন!

জীবন মানেই চলতে হবে।

জীবন মানেই সাদা কালো স্মৃতির পাতা!

জীবন মানে প্রতিবাদের, অযুত নিযুত ভাষার মিছিল!

 

সময় হলে যেতেই হবে!

সেই সময়ের নেই তো নিয়ম,

ক্যালেন্ডারে দিনগুলো সব ওলোট পালোট ব্যথার ভাঁজে

পলক হারায়!

 

জর্জ ফ্রয়েড ক্ষমা কোর!

মানুষ যখন ভেন্টিলেটরে বেঁচে থাকার যুদ্ধ করে…..

তুমি তখন হাঁটুর নীচে দম আটকে মরে গেলে,

বলে গেলে

দয়া করো !

 

মহামারী করোনাতেও বাঁচে মানুষ।

শুধু মানুষ যখন মানুষ মারে,

কেউ পারেনা রুখতে তারে!

এ কোন মানুষ?

 

মানুষ কোথায়?

আসল মানুষ খুঁজি………

হৃদয় সবুজ মানুষ কোথায়?

 

বিশ্ববাসী মুখোশ খুলে,

সবাই বলো সমস্বরে,

Let me breathe

দম আটকে আসে

Let me breathe

 

৪ জুন, ২০২০

অটোয়া

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone