শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত
প্রধানমন্ত্রীর নির্দেশ থাকলেও বিদ্যালয়টিতে ক্লাস করতে পারবে না শিক্ষার্থীরা

প্রধানমন্ত্রীর নির্দেশ থাকলেও বিদ্যালয়টিতে ক্লাস করতে পারবে না শিক্ষার্থীরা

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: করোনার কারনে দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ হয়ে পড়ে আছে। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন আগামী ৩০ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আগের মতো স্বাভাবিক নিয়মে পাঠদানের জন্য। কিন্তু বাস্তব হলেও সত্যি এই যে, লালমনিরহাট পৌরসভার ৩নং ওয়ার্ডে অবস্থিত দক্ষিণ খোর্দ্দ সাপটানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমি ভবনের নির্মাণ কাজ ১৯-২০ অর্থ বছরের হলেও ২০২১ সালে এখনও ৫০% কাজ শেষ হয়নি। সময় মতো কাজ শেষ না হওয়ায় একাধিক অভিভাবক হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবী বলেন, বিদ্যালয়টি গত ১৯-২০ অর্থ বছরের কাজ। সময় মতো কাজ শেষ না হওয়ায় ইতিমধ্যে কাজের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে কথা বলেছি।

 

প্রধান শিক্ষক আশরাফুজ্জামান আমিনুল বলেন, কাজের চারতলা ভিত্তি প্রস্তর হলেও প্রথম ধাপেই দ্বিতীয় তলার কাজ হওয়ার কথা। সময় মতো কাজ শেষ না হওয়ায় ৩০ মার্চ থেকে স্কুল খুললে শিক্ষার্থীদের ক্লাস নিতে কষ্ট হবে।

 

বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি জাতীয় পর্যায়ে বিদ্যোৎসাহী সমাজকর্মী ফেরদৌসী বেগম বিউটি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩০ মার্চ স্কুল খোলার বিষয়ে যে নির্দেশনা দিয়েছেন সময় মতো ভবনের কাজ শেষ না হওয়ায় দক্ষিণ খোর্দ্দ সাপটানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে ক্লাস করতে হবে।

 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)র নির্বাহী প্রকৌশলী আশরাফ আলী খান বলেন, এই কাজ উপজেলা নির্বাহী প্রকৌশলী দেখা শুনা করে। তবে পর্যাপ্ত বাজেট না থাকার কারনে কাজের হেরফের হতে পারে।

 

তবে এলজিইডির লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী প্রকৌশলীর সাথে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone