শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
রবি মৌসুমের সবজিতে স্বপ্ন দেখছেন চাষিরা জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত কৃষকেরা রোপা-আমন ধান চাষে ব্যস্ত সময় পার করছে দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ও সাধারণ সম্পাদক হামিদুর ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল এবং বিভিন্ন মালামাল জব্দ অনলাইন জুয়ার প্রতিবাদ করায় কলেজ শিক্ষককে কুপিয়ে জখম : সেই শিক্ষকের ৮দিনেও জ্ঞান ফেরেনি গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত
লালমনিরহাটে প্যাডেল ঘুরিয়ে দা-বটি-ছুরি ধার দিচ্ছে ভ্রাম্যমান কারিগররা

লালমনিরহাটে প্যাডেল ঘুরিয়ে দা-বটি-ছুরি ধার দিচ্ছে ভ্রাম্যমান কারিগররা

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাটে প্যাডেল ঘুরিয়ে ছুরি, দা, কাঁচি, বটি, শিল-পাটা ধার দিচ্ছে ভ্রাম্যমান কারিগররা। ফলে ব্যস্ততা বেড়েছে লালমনিরহাটে এ পেশায় নিয়োজিত কারিগরদের। বিশেষ করে কাঁধে শান মেশিন নিয়ে শহর ও গ্রামের অলিতে-গলিতে হাঁক দিতে দেখা যাচ্ছে তাদের।

 

লালমনিরহাট জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার মোড়ে গলা ফাটিয়ে ডাকছিলেন। তার সঙ্গে কথা হলে তিনি বলেন, তার বাড়ি নীলফামারী জেলায়। তিনি লালমনিরহাটে আসেন দা-বটি-ছুরি ধার দিতে। কয়েকদিন ধরে লালমনিরহাট জেলা শহরের বাড়িতে বাড়িতে ছুরি, দা, কাঁচি, বটি ও শিল-পাটা ধার দেওয়ার কাজ করছেন।

 

তিনি বলেন, প্রতিটি পরিবারেই ছুরি-বটি, শিল-পাটা রয়েছে। আমাদের ডাক শুনলে এ বাড়ি ও বাড়ির লোকজন এসে ধার দিয়ে নিয়ে যায়। এতে করে আমাদের আয়ও হয়।

 

লালমনিরহাট পৌরসভার সাহেবপাড়া মৌজার মোঃ রমজান আলী বলেন, ভ্রাম্যমান কারিগরদের কাছ থেকে দা, বটি, ছুরি ধার দিয়ে নিয়ে থাকি। এতে রান্নার উপকরণ কাটতে সহজ হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone