শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় বিএনপি ধারাবাহিকভাবে ভূমিকা পালন করে আসছে—মন্ত্রী আসাদুল হাবিব দুলু জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষার উন্নত পরিবেশ ও মানোন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করলো গ্রামবাসী জেলা পর্যায়ে হাতের লেখা প্রতিযোগিতায় ক-গ্রুপে শিবরাম আদর্শ পাবলিক স্কুল প্রথম স্থান অর্জন ট্রাক-অটোরিকশা সংঘর্ষে এক শিশু নিহত, আহত-৪ ফুলকুঁড়ি আসর-এর ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত জামায়াতে ইসলামী কুলাঘাট কার্যালয় ও তা’লিমুল কুরআন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত ড্রামট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত-১, আহত-৩ ১৫ বিজিবি’র অভিযানে ৪৭হাজার ২শত ৫০টাকার ভারতীয় গাঁজা জব্দ
পাটগ্রামে ভূট্টা মাড়াই মেশিনের ধাক্কায় এক শিশুর মৃত্যু

পাটগ্রামে ভূট্টা মাড়াই মেশিনের ধাক্কায় এক শিশুর মৃত্যু

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় ভূট্টা মাড়াই করা মেশিনের ধাক্কায় সুমাইয়া আক্তার নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সুমাইয়া পাটগ্রাম উপজেলার পাটগ্রাম ইউনিয়নের ব্যাংকান্দা এলাকার মোঃ রিপন মিয়ার মেয়ে। আজ মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

পাটগ্রাম থানা পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মেশিনটি নিয়ে বাবুল হোসেন নামে এক মেশিন চালক ভূট্টা মাড়াই করার জন্য রিপনের বাড়ির সামনের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এ সময় সুমাইয়া রাস্তার একপাশ থেকে ওপাশে দৌড় দিলে মেশিনের সাথে ধাক্কা লাগে। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত নিহতের সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone