শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
রবি মৌসুমের সবজিতে স্বপ্ন দেখছেন চাষিরা জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত কৃষকেরা রোপা-আমন ধান চাষে ব্যস্ত সময় পার করছে দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ও সাধারণ সম্পাদক হামিদুর ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল এবং বিভিন্ন মালামাল জব্দ অনলাইন জুয়ার প্রতিবাদ করায় কলেজ শিক্ষককে কুপিয়ে জখম : সেই শিক্ষকের ৮দিনেও জ্ঞান ফেরেনি গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত
কোদাল হাতে নিয়ে রাস্তা মেরামত করলেন অতিরিক্ত জেলা প্রশাসক

কোদাল হাতে নিয়ে রাস্তা মেরামত করলেন অতিরিক্ত জেলা প্রশাসক

হেলাল হোসেন কবির: একটি সরকারি কাজের পরিদর্শনে যাওয়ার পথে লালমনিরহাট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলাম কোদাল হাতে তুলে নিয়ে রাস্তা মেরামত করেন।

জানা যায়, আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২ঘটিকায় লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কিশামত ঢঢ গাছ গ্রামে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় বঙ্গবন্ধু’র জন্ম শতবর্ষ উপলক্ষে ভূমিহীনদের জমি দান ও বাড়ি নির্মাণ কাজ পরিদর্শন গিয়ে লালমনিরহাট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলাম কোদাল হাতে তুলে নিয়ে রাস্তা মেরামত করতে নেমে পড়েন।

সেখানকার উপস্থিত লোকজন জানায়, মূল পাকা রাস্তা থেকে আশ্রয়ণ প্রকল্পের প্রবেশ কাঁচা রাস্তার মাঝখানে একটি ছোট সাকো রয়েছে। সেখান দিয়ে লোকজনের পারাপারের একটু অসুবিধা হয়। হয়তো অতিরিক্ত জেলা প্রশাসক সাহেব সেটি লক্ষ্য করেছেন, তাই তিনি  নিজেই কোদাল হাতে নিয়ে  মাটি কাটেন রাস্তাটি মেরামত করায় এখন চলাচলের জন্য উপযোগী হয়ে গেছে।

 

রাস্তাটির দু’ধারে জমির মালিকগণ রাস্তা দখল করে রেখেছেন দেখে তিনি তার সঠিক সুরাহা করতে সংশ্লিষ্টদেরকে নির্দেশ করেছেন।

 

তার এমন মহতি কাজে দেখে এলাকার লোকজন দোয়া ও শুভকামনা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone