শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎নিধন বন্ধ থাকায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা বেড়েই চলছে ১৫ বিজিবি’র অভিযানে ৩০হাজার ৫০টাকার ভারতীয় গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ ধর্ম অবমাননার অভিযোগে যুবক গ্রেফতার একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ৫৮হাজার ৮শত টাকার ভারতীয় ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ সিজারের কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু তরুণদের শুধু চাকরির প্রত্যাশী নয়, উদ্যোক্তা হিসেবেও গড়ে তুলতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বর্তমান সরকারের সহযোগিতায় ক্রীড়া ক্ষেত্রে প্রাণের সঞ্চার হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি পরিবেশ বান্ধব বায়োগ্যাস পল্লী পরিদর্শন করলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক

ধর্ম অবমাননার অভিযোগে যুবক গ্রেফতার

লালমনিরহাটের মোগলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রামে ইসলাম ধর্ম নিয়ে কুটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় অমিত রায় শুভ নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

টানা ৩দিন ৩রাত অভিযান চালানোর পর মঙ্গলবার দিবাগত রাতে নীলফামারী সদর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত অমিত রায় শুভ লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ফুলগাছ গ্রামের পরেশ রায়ের ছেলে। তিনি ঢাকার একটি পোশাক কারখানা (গার্মেন্টস) এ কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কুটূক্তির অভিযোগ ওঠার পর ফুলগাছ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় তৌহিদী জনতা ও সাধারণ মানুষ বিক্ষোভ মিছিল করেন। শনিবার (৩১ অক্টোবর) ফুলগাছ বাজার এলাকায় অনুষ্ঠিত ওই মিছিল থেকে অভিযুক্তকে দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ। পুলিশের একটি দল টানা ৩দিন ৩রাত ঢাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালায়। একপর্যায়ে তাঁর অবস্থান শনাক্ত করে নীলফামারী সদর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার দিবাগত রাতে তাঁকে লালমনিরহাট সদর থানায় নিয়ে আসে পুলিশ।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ সাদ আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।

পুলিশ জানায়, এ ঘটনায় সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে। গ্রেফতারের পর তাঁকে আদালতে সোপর্দ করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone