শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
১শত ২২বোতল ও ৪.৫লিটার খোলা এস্কাফ সিরাপসহ ৬জনকে গ্রেফতার ৪০হাজার ৭শত টাকার ভারতীয় গাঁজা এবং বিভিন্ন প্রকার মালামাল জব্দ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৮ম শ্রেণির শিক্ষার্থীর ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত যুবসমাজকে নিয়ে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ক আলোচনা সারের দাবিতে জাতীয় মহাসড়ক অবরোধ; ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ পূবালী ব্যাংক পিএলসির ৩দিন ব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক)র নব-নির্বাচিত কমিটি গঠন বাঘের আক্রমণে আহত ৩, উদ্ধার অভিযান অব্যাহত ধর্ষণ ও পর্ণোগ্রাফি মামলার প্রধান আসামি গ্রেফতার
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে “নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকালে লালমনিরহাট সার্কিট হাউস সম্মেলন কক্ষে লালমনিরহাট জেলা প্রশাসন ও বিআরটিএ লালমনিরহাটের আয়োজনে এ বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জি. আর সারোয়ার, লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার শাহাদত হোসেন সুমা, লালমনিরহাট জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম বসুনিয়া, বিআরটিএ লালমনিরহাট সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিঃ) মোঃ ফয়সাল হাসান প্রমুখ। এ সময় লালমনিরহাটের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, লালমনিরহাটের পরিবহন মালিক সমিতির সদস্যবৃন্দ ও বিআরটিএ লালমনিরহাট সার্কেলের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে লালমনিরহাট জেলার নির্বাচিত ৪জন দক্ষ চালককে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।

এর আগে লালমনিরহাটের মিশন মোড় গোল চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লালমনিরহাট সার্কিট হাউসে এসে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone