লালমনিরহাটে “নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকালে লালমনিরহাট সার্কিট হাউস সম্মেলন কক্ষে লালমনিরহাট জেলা প্রশাসন ও বিআরটিএ লালমনিরহাটের আয়োজনে এ বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জি. আর সারোয়ার, লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার শাহাদত হোসেন সুমা, লালমনিরহাট জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম বসুনিয়া, বিআরটিএ লালমনিরহাট সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিঃ) মোঃ ফয়সাল হাসান প্রমুখ। এ সময় লালমনিরহাটের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, লালমনিরহাটের পরিবহন মালিক সমিতির সদস্যবৃন্দ ও বিআরটিএ লালমনিরহাট সার্কেলের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে লালমনিরহাট জেলার নির্বাচিত ৪জন দক্ষ চালককে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।
এর আগে লালমনিরহাটের মিশন মোড় গোল চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লালমনিরহাট সার্কিট হাউসে এসে শেষ হয়।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2026 আলোর মনি. All rights reserved.